জুছে টাওয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুছে টাওয়ার (ইংরেজি: Juche Tower) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং শহরের অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। কিম ইল-সাং প্রবর্তিত জুছে তত্ত্বের নাম অনুসারে টাওয়ারটির নামকরণ করা হয়েছে। টাওয়ারটি ১৯৮২ সালে নির্মাণ সম্পন্ন হয় এবং এটি কিম ইল-সাং স্কয়ারের ঠিক উলটো দিকের ত্যাডং নদীর অপর কূলে অবস্থিত। টাওয়ারটি কিম ইল-সাং এর ৭০ তম জন্মবার্ষিকীতে তার স্মারক হিসেবে তৈরি করা হয়।[১] কিম জং-ইল টাওয়ারটি সরকারীভাবে মূল নকশা অনুযায়ী তৈরি করেছেন দাবি করলেও উত্তর কোরিয়ার সাবেক সরকারী কর্মকর্তারা তা অসত্য বলেছে।[২]
[সম্পাদনা] গ্যালারী
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Coonan, Clifford (October 21, 2006). Kim Jong Il, the tyrant with a passion for wine, women and the bomb. প্রকাশক: The Independent. http://www.independent.co.uk/news/world/asia/kim-jong-il-the-tyrant-with-a-passion-for-wine-women-and-the-bomb-421016.html। সংগৃহীত হয়েছে: October 11, 2008.
- ↑ Martin, Bradly K. (2004). Under The Loving Care of The Fatherly Leader. প্রকাশক: Macmillan. pp. 626. আইএসবিএন 0312322216.