জিমি ওয়েলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জিমি ওয়েল্‌স থেকে ঘুরে এসেছে)
জিমি ওয়েলস

২০০৮ সালের ডিসেম্বর মাসে ওয়েলসে জিমি ওয়েলস
জন্ম জিমি ডোনাল ওয়েলস
আগস্ট ৭, ১৯৬৬ (1966-08-07) (বয়স ৪৫)
হান্টসভিল, অ্যালবামা,
মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থান সেন্ট পিটার্সবার্গ, ফ্লোরিডা
মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তা আমেরিকান
অন্য নাম জিম্বো (অনলাইন ডাকনাম)[১]
প্রতিষ্ঠান অবার্ন বিশ্ববিদ্যালয়
অ্যালবামা বিশ্ববিদ্যালয়
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ব্লুমিংটন
পেশা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার
ইন্টারনেট শিল্পোদ্যোগী
খ্যাতির কারণ উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা
Title সভাপতি, উইকিয়া, আইএনসি. (২০০৪-বর্তমান)
চেয়ারম্যান, উইকিমিডিয়া ফাউন্ডেশন (জুন, ২০০৩ – অক্টোবর, ২০০৬)
চেয়ারম্যান এমেরিটাস, উইকিমিডিয়া ফাউন্ডেশন (অক্টোবর, ২০০৬–বর্তমান)
উত্তরসূরী ফ্লোরেন্স ডেভোয়ার্ড
বোর্ড সদস্য উইকিমিডিয়া ফাউন্ডেশন
ক্রিয়েটিভ কমনস
সোশ্যালটেক্সটস
এমআইটি সেন্টার ফর কালেকটিভ ইনটেলিগেন্স (উপদেষ্টা পরিষদ)
পুরস্কার ইএফএফ পাইওনিয়ার অ্যাওয়ার্ড (২০০৬)
দি ইকোনমিস্টটেমপ্লেট:'s বিজনেস প্রসেস অ্যাওয়ার্ড (২০০৮)
দ্য গ্লোবাল ব্র্যান্ড আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড (২০০৮)
গোটিলেব ডাটওয়েইলার প্রাইজ (২০১০)[২]
ওয়েবসাইট
Blog.JimmyWales.com

জিমি ডোনাল "জিম্বো" ওয়েলস (ইংরেজি: Jimmy Donal "Jimbo" Wales; জন্ম ৭ অগস্ট, ১৯৬৬)[৩] হলেন একজন আমেরিকান ইন্টারনেট শিল্পোদ্যোগী এবং উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।

জিমি ওয়েলসের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামার হান্টসভিলে। তিনি র‌্যানডলফ স্কুল নামে একটি প্রাক-বিশ্ববিদ্যালয় স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন "ফিনান্স" শাখায়। স্নাতক স্কুলে থাকাকালীন তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েওছিলেন। পরে তিনি ফিনান্স ক্ষেত্রে চাকরি গ্রহণ করেন এবং বেশ কয়েক বছর একটি শিকাগো ফিউচারস ও অপশনস ফার্মে রিসার্চ ডিরেক্টরের পদ অলংকৃত করেন। ১৯৯৬ সালে তিনি দু-জন সহকারীর সহায়তায় বোমিস নামে একটি পুরুষদের বিনোদন ও প্রাপ্তবয়স্ক বিষয়ভিত্তিক ওয়েবপোর্টাল প্রতিষ্ঠা করেন। এই ওয়েবসাইটটি থেকেই পরবর্তীকালে উদ্ভুত বিশ্বকোষ নুপিডিয়া (২০০০-২০০৩) এবং তার উত্তরসূরি উইকিপিডিয়ার প্রাথমিক অর্থসংস্থান হয়েছিল।

২০০১ সালে ল্যারি স্যাঙ্গার ও অন্যান্যদের সঙ্গে একযোগে তিনি উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ প্রতিষ্ঠা করেন। এই বিশ্বকোষের ব্যাপ্তি ও জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ওয়েলস হয়ে ওঠেন প্রকল্পটির পৃষ্ঠপোষক ও মুখপাত্র। তাঁকে ঐতিহাসিকভাবে উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা বলা হলেও, তিনি নিজেকে উইকিপিডিয়ার একমাত্র প্রতিষ্ঠাতা ঘোষণা করে "সহ-" পদমর্যাদাটি অস্বীকার করেন।[৪][৫] ওয়েলস উইকিপিডিয়া-পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে একটি অ-বাণিজ্যমুখী দাতব্য সংস্থার অছিপরিষদের সদস্য। তিনি পরিষদ-নিয়োজিত "সম্প্রদায়-প্রতিষ্ঠাতা" বা "কমিউনিটি ফাউন্ডার"-এর পদটিতে বৃত রয়েছেন। ২০০৪ সালে, তিনি ও অপর উইকিমিডিয়া অছি অ্যাঞ্জেলা বিজলে মিলে উইকিয়া নামে একটি বেসরকারি ওয়েব-হোস্টিং সার্ভিস প্রতিষ্ঠা করেন।

ওয়েলস দু-বার বিবাহ করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রী ক্রিস্টিনার গর্ভে তাঁর এক কন্যা আছে। ওয়েলস নিজেকে অবজেক্টিভিস্ট এবং কিছু পরিমাণে উদারনীতিবাদী মনে করেন। তাঁর সৃষ্ট উইকিপিডিয়া বিশ্বের বৃহত্তম বিশ্বকোষে পরিণত হলে টাইম পত্রিকা তাদের ২০০৬ সালের বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তিবর্গের নামের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করে।[৬]

সূচিপত্র

[সম্পাদনা] জীবনী

[সম্পাদনা] বাল্যকাল ও শিক্ষা

[সম্পাদনা] কর্মজীবন

[সম্পাদনা] মিডিয়ায় প্রকাশ ও সম্মাননা

[সম্পাদনা] বিতর্ক ও সমালোচনা

[সম্পাদনা] ব্যক্তিগত দর্শন

[সম্পাদনা] প্রকাশনাসমূহ

[সম্পাদনা] প্রাসঙ্গিক অধ্যয়ন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; qanda নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  2. "Swiss award for Wikipedia founder Jimmy Wales"Boston HeraldAssociated Press। October 8, 2010http://www.bostonherald.com/news/international/europe/view/20101008swiss_award_for_wikipedia_founder_jimmy_wales/srvc=home&position=recent। সংগৃহীত হয়েছে: October 8, 2010 
  3. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Britannica_Jimmy_Wales নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  4. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Brian_Bergstein নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Parmy_Olson নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  6. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Economist2008 নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ