জসীমউদ্দীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জসীমউদ্দীন
Jasimuddin.jpg
পল্লী কবি জসীমউদ্দীন
জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি
মৃত্যু ১৯৭৬ সালের ১৩ মার্চ
পেশা কবি
জাতীয়তা বাংলাদেশী
নৃতাত্ত্বিক বাঙালি
নাগরিকত্ব বাংলাদেশ
লেখার ধরন পল্লী কবি
পুরস্কারসমূহ একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার

জসীমউদ্দীন (পুরো নাম জসীমউদ্দীন মোল্লা) (জানুয়ারি ১, ১৯০৩ - মার্চ ১৩, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান।

সূচিপত্র

[সম্পাদনা] জীবন বৃত্তান্ত

তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিলো একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়।


[সম্পাদনা] রচনাবলী

কাব্যগ্রন্থ

  • রাখালী (১৯২৭)
  • নকশী কাথার মাঠ (১৯২৯)
  • বালু চর (১৯৩০)
  • ধানখেত (১৯৩৩)
  • সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
  • হাসু (১৯৩৮)
  • রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
  • রুপবতি (১৯৪৬)
  • মাটির কান্না (১৯৫১)
  • সকিনা (১৯৫৯)
  • সুচয়নী (১৯৬১)
  • ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
  • মা যে জননী কান্দে (১৯৬৩)
  • হলুদ বরণী (১৯৬৬)
  • জলে লেখন (১৯৬৯)
  • কাফনের মিছিল ((১৯৮৮)

নাটক

  • পদ্মাপার (১৯৫০)
  • বেদের মেয়ে (১৯৫১)
  • মধুমালা (১৯৫১)
  • পল্লীবধূ (১৯৫৬)
  • গ্রামের মেয়ে (১৯৫৯)
  • ওগো পুস্পধনু (১৯৬৮)
  • আসমান সিংহ (১৯৮৬)

আত্মকথা

  • যাদের দেখেছি ((১৯৫১)
  • ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
  • জীবন কথা ( ১৯৬৪)
  • স্মৃতিপট (১৯৬৪)

উপন্যাস

  • বোবা কাহিনী (১৯৬৪)

ভ্রমণ কাহিনী

  • চলে মুসাফির (১৯৫২)
  • হলদে পরির দেশে ( ১৯৬৭)
  • যে দেশে মানুশ বড় (১৯৬৮)
  • জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)

সঙ্গীত

  • জারি গান (১৯৬৮)
  • মুর্শিদী গান (১৯৭৭)

অন্যান্য

  • বাঙালির হাসির গল্প
  • ডালিমকুমার (১৯৮৬)

[সম্পাদনা] পুরস্কার

  • প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮
  • একুশে পদক ১৯৭৬
  • স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর)
  • ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
  • রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান
বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ