জলপাই সবুজ কচ্ছপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ওলিভ রিডলি | |
|---|---|
| সংরক্ষণ অবস্থা | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | Reptilia |
| বর্গ: | Testudines |
| পরিবার: | Cheloniidae |
| গণ: | Lepidochelys |
| প্রজাতি: | L. olivacea |
| দ্বিপদ নাম | |
| Lepidochelys olivacea (Eschscholtz, 1829) |
|
জলপাই সবুজ কচ্ছপ (Lepidochelys olivacea) বা Olive Ridley হলো সামূদ্রিক কচ্ছপের ক্ষুদ্রতম প্রজাতিগুলোর একটি। খোলসের জলপাই সবুজ রঙটাই এর নামের উৎস। সাধারণত এরা সমুদ্রে বাস করে।
হাল্কা গড়নের এই কচ্ছপের গড়পড়তা ওজন প্রায় ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)। খোলস উঁচু গম্বুজের মতো, পিঠের খোলসের দৈর্ঘ্য প্রায় ৭৬ সেন্টিমিটার (২.৫ ফুট)। খোলসের রঙ পিঠের দিকে গাঢ় জলপাই সবুজ আর বুকের দিকে (বক্ষাবরণ) হলদে সবুজ। পিঠের খোলসে পাশের দিকে সাধারণত ছয় জোড়া পার্শ্বখন্ড থাকে। তবে প্রকৃতিতে এর বেশি, ৯ জোড়া পর্যন্ত পার্শ্বখন্ডের অধিকারী জলপাই সবুজ কচ্ছপও দেখা গেছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |