জর্ডানা ব্রিউস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্ডানা ব্রিউস্টার

২০০৯ সালের মার্চে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস চলচ্চিত্রের মুক্তিপ্রাপ্তির দিন জর্ডানা
জন্ম এপ্রিল ২৬, ১৯৮০ (1980-04-26) (বয়স ৩২)
জন্মস্থান পানামা সিটি, পানামা
পেশা অভিনেত্রী
কার্যকাল ১৯৯৫–বর্তমান
দাম্পত্য সঙ্গী অ্যান্ড্রু ফর্ম (২০০৭-বর্তমান)

জর্ডানা ব্রিউস্টার (ইংরেজি: Jordana Brewster) (জন্ম: ২৬ এপ্রিল, ১৯৮০) পানামায় জন্মগ্রহণকারী একজন চলচ্চিত্র অভিনেত্রী। তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর অভিনীত চলচ্চিত্র দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার: দ্য বিগিনিং, দ্য ফ্যাকাল্টি, ডি.ই.বি.এস., অ্যানাপোলিস, চাক, এবং খুব সাম্প্রতিক কালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস (২০০৯) চলচ্চিত্রের জন্য।

[সম্পাদনা] প্রাথমিক জীবন

ব্রিউস্টারের জন্ম পানামার রাজধানী পানামা সিটিতে। তাঁর মা মারিয়া হোয়াও পেশায় ছিলেন একজন মডেল। তিনি ছিলেন ব্রাজিল থেকে স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের একজন মডেল। ব্রিউস্টারের বাবা অলডেন ব্রিউস্টার পেশায় ছিলেন একজন মার্কিন ব্যাংকার।[১] তাঁর দাদা কিংম্যান ব্রিউস্টার জুনিয়র ছিলেন একজন শিক্ষাবিদ, কূটনৈতিক, এবং ইয়েল ইউনিভার্সিটির সভাপতি। ব্রিউস্টারের বয়স যখন ২ মাস তখন তিনি পানামা ছেড়ে লন্ডনে চলে যান ও সেখানে ৬ বছর থেকে পরবর্তীতে মায়ের সাথে ব্রাজিলের রিউ দি জানেইরুতে চলে আসেন। তাঁর বছর বয়সে তিনি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রের চলে যান, ও সেখানকার নিউ ইয়র্কের ম্যানহাটনে বসবাস করতে থাকেন। সেখানে তিনি একটানা তাঁর জীবনের ১৫ বছর অতিবাহিত করেন। ব্রিউস্টার পড়াশোনা করেছেন নিউ ইয়র্কের কনভেন্ট অফ দ্য স্কেয়ার্ড হার্ট-এ, এবং নিউ ইয়র্কেরই প্রফেশনাল চিলেড্রেন’স স্কুল থেকে স্নাতক শেষ করেছেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে তিনি কানেকটিকাটের নিউ হ্যাভেনে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটি থেকে তাঁর স্নাতক পর্যায় শেষ করেন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Jordana Brewster profile. প্রকাশক: E! Online. http://www.eonline.com/celebrities/profile/index.jsp?uuid=c430386c-db11-4c40-9954-d88b33b7d220। সংগৃহীত হয়েছে: 2007-04-26. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ