জর্জ কেলি
স্যার জর্জ কেলি, ষষ্ঠ ব্যারনেট (ডিসেম্বর ২৭, ১৭৭৩ - ডিসেম্বর ১৫, ১৮৫৭) ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণকারী একজন ইংরেজ প্রকৌশলী। তাকে অ্যারোনটিক্যাল প্রকৌশলের অন্যতম অগ্রদূত হিসেবে জ্ঞান করা হয়। বাতাসের চেয়ে ভারী একটি কৃত্রিম যন্ত্র কী কী অবস্থায় বাতাসে ভাসতে পারে, তার বৈজ্ঞানিক শর্তাবলী তিনিই প্রথম খুঁটিয়ে দেখেন। এ হিসেবে বায়ুগতিবিজ্ঞানের (Aerodynamics) জন্ম বলা যায় তারই হাতে। পাখির মত নড়নক্ষম পাখা দিয়ে যে এ ধরনের উড্ডয়ন সম্ভব নয়, বরং এর পাখা হতে হবে উড়ন্ত কাঠবিড়ালির পাখার মত স্থির, তা তিনিই প্রথম দেখান। বিমানের পাখা থাকবে, লেজ থাকবে, কাঠামোটি মসৃণ হবে এবং রাডার থাকবে- এ ধরনের পরিকল্পনা তিনিই প্রথম করেন। তিনি বলেন, বিমানের ওজন এমন হওয়া সম্ভব যা দিয়ে বহু দূরের পথ অতিক্রম করা যায়। কি ধরনের ইঞ্জিন এবং প্রচালকের প্রয়োজন তা-ও তিনি ব্যাখ্যা করেন, যদিও সে সময় অত শক্তিশালী ইঞ্জিন বা প্রচালক ছিলনা। ১৮৫৩ সালে তিনি মানুষ বহন করার যোগ্য একটি গ্লাইডার নির্মাণ করেন। কিন্তু ষাট বছর বয়সে গ্লাইডারে চড়ার সাধ ছিলনা বলেই হয়তোবা নিজে না চড়ে তার কোচয়ানকে চড়তে বলেন। কোচোয়ান প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে চড়তে বাধ্য হয়। তিনি সেটি উড়াতে সক্ষম হয়েছিলেন এবং তার কোচয়ানও প্রাণে মারা যায়নি। তার তৈরি গ্লাইডার বিমান চালানার ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য পরিমাণ সাড়া জাগাতে সক্ষম হয়েছিল।
তথ্যসূত্র [সম্পাদনা]
- বিগিনিংস (মানবজাতির জীবন ও পৃথিবীর সূচনা) - আইজাক আসিমভ।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- 2007 স্যার জর্জ কেলির জীবনী
- কেলির উড্ডয়ন নীতিমালা, গ্লাইডার
- কেলির গ্লাইডার
- জর্জ কেলির গ্লাইডারের রেপ্লিকা
- বায়ু ইঞ্জিনের অগ্রদূতদের কয়েকজন
| Parliament of the United Kingdom (১৮০১–বর্তমান) | ||
|---|---|---|
| পূর্বসূরী চার্লস ম্যানার্স সাটন Edmund Phipps |
স্কারবরো থেকে নির্বাচিত সংসদ সদস্য স্যার জন ভেন্ডেন বেম্পডে জনস্টনের সাথে ১৮৩২ ১৮৩৫ |
উত্তরসূরী স্যার জন ভেন্ডেন বেম্পডে জনস্টন স্যার ফ্রেডেরিক ট্রেঞ্চ |
| Baronetage of England | ||
| পূর্বসূরী টমাস কেলি |
ব্যারনেট ব্রম্পটনের ১৭৯২ - ১৮৫৭ |
উত্তরসূরী ডিগবি কেলি |