জর্জিয়া (রাষ্ট্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জিয়া (জর্জীয় ভাষায়: საქართველო সাকার্ত্ভ়েলো) এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম তিবিলিসি। জর্জিয়া কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত স্থলযোটক দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পশ্চিমে অবস্থিত রাষ্ট্র। দক্ষিণ ককেশাসের অন্য রাষ্ট্রগুলি হল আজারবাইজান ও আর্মেনিয়া।
জর্জিয়ার ভূমিরূপ বিচিত্র। এখানে রয়েছে উচ্চ পর্বতমালা এবং উর্বর উপকূলীয় নিম্নভূমি। জনসংখ্যার অধিকাংশই জর্জীয় জাতির লোক। ১৯২২ সালে দেশটিকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন ও গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এইসব ঘটনার কারণে এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলির সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হবার ফলে জর্জিয়ার অর্থনীতিতে ধ্বস নামে। তবে ১৯৯০-এর দশকের মাঝামাঝি নাগাদ রাজনৈতিক সংঘাত কমে গেলে এবং মুক্ত বাজার সংস্কারগুলি প্রতিষ্ঠিত হলে দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসে। ১৯৯৫ সালের আগস্ট মাসে জর্জিয়ার প্রথম সোভিয়েত-উত্তর সংবিধান পাস হয়।
জর্জিয়ার সীমানার অভ্যন্তরে দুইটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র বিদ্যমান। একটি হল জর্জিয়ার দক্ষিণ-পশ্চিম কোনায় অবস্থিত আজারিয়া এবং অপরটি দেশের উত্তর-পশ্চিম বাহুতে অবস্থিত আবখাজিয়া। দুইটি প্রজাতন্ত্রেরই কৃষ্ণ সাগরে এক চিলতে উপকূল আছে। এছাড়াও দক্ষিণ অসেটিয়া নামের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল দেশের উত্তরে মধ্যভাগে অবস্থিত। আবখাজিয়া ও দক্ষিণ অসেটিয়ার উত্তরে রাশিয়া অবস্থিত। আজারিয়ার দক্ষিণে তুরস্ক অবস্থিত।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
|
|---|
| ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • সরকার ব্যবস্থা • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর • শিল্পকলা |
|
|
|
|---|---|
| সার্বভৌম রাষ্ট্র | আলবেনিয়া • অ্যান্ডোরা • আর্মেনিয়া২ • অস্ট্রিয়া • আজারবাইজান১ • বেলারুস • বেলজিয়াম • বসনিয়া ও হার্জেগোভিনা • বুলগেরিয়া • ক্রোয়েশিয়া • সাইপ্রাস২ • চেক প্রজাতন্ত্র • ডেনমার্ক • ইস্তোনিয়া • ফিনল্যান্ড • ফ্রান্স • জর্জিয়া১ • জার্মানি • গ্রীস • হাঙ্গেরি • আইসল্যান্ড • প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড • ইতালি • কাজাখস্তান১ • লাতভিয়া • লিথুয়ানিয়া • লিশ্টেনশ্টাইন • লুক্সেমবুর্গ • মেসিডোনিয়া • মাল্টা • মল্ডোভা • মোনাকো • মন্টিনিগ্রো • নেদারল্যান্ড্স • নরওয়ে • পোল্যান্ড • পর্তুগাল • রোমানিয়া • রাশিয়া১ • সান মারিনো • সার্বিয়া • স্লোভাকিয়া • স্লোভেনিয়া • স্পেন • সুইডেন • সুইজারল্যান্ড • তুরস্ক১ • ইউক্রেন • যুক্তরাজ্য • ভ্যাটিকান সিটি |
| অধীনস্থ এলাকা এবং চুক্তি দ্বারা নির্ধারিত বিশেষ এলাকা |
আক্রতিরি ও দেকেলিয়া২ • অলান্দ • ফ্যারো দ্বীপপুঞ্জ • জিব্রাল্টার • গ্রীনল্যান্ড৩ • গার্ন্সি • ইয়ান মায়েন • জার্সি • আইল অফ ম্যান • স্ভালবার্দ |
| অস্বীকৃত রাষ্ট্র সমূহ | আবখাজিয়া • নাগোর্নো-কারাবাখ২ • দক্ষিণ অসেটিয়া • ট্রান্সনিস্ট্রিয়া • তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র২ ৪ |
| টীকা: (১) কিছু অংশ এশিয়াতে অবস্থিত; (২) সম্পূর্ণভাবেই এশিয়াতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৩) সম্পূর্ণভাবে উত্তর আমেরিকাতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৪) শুধু তুরস্কই এই দেশটিকে স্বীকৃতি দিয়েছে। | |
|
|
|---|
| আফগানিস্তান • আর্মেনিয়া • আজারবাইজান১ • বাহরাইন • বাংলাদেশ • ভুটান • ব্রুনাই • কম্বোডিয়া • গণচীন • সাইপ্রাস ২ • মিশর৩ • জর্জিয়া১ • ভারত • ইন্দোনেশিয়া২ • ইরান • ইরাক • ইসরাইল • জাপান • জর্ডান • কাজাখস্তান১ • কুয়েত • কিরগিজিস্তান • লাওস • লেবানন • মালয়েশিয়া • মালদ্বীপ • মঙ্গোলিয়া • মায়ানমার • নেপাল • উত্তর কোরিয়া • ওমান • পাকিস্তান • প্যালেস্টাইন • ফিলিপাইন • কাতার • রাশিয়া১ • সৌদি আরব • সিঙ্গাপুর • দক্ষিণ কোরিয়া • শ্রীলঙ্কা • সিরিয়া • প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) • তাজিকিস্তান • থাইল্যান্ড • তুরস্ক১ • তুর্কমেনিস্তান • তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র • সংযুক্ত আরব আমিরাত • উজবেকিস্তান • ভিয়েতনাম • ইয়েমেন |
| টীকা: (১) কিয়দংশ ইউরোপ মহাদেশে পড়েছে; (২) অংশত বা পূর্ণ ভাবেই ওশেনিয়ার অন্তর্গত, কিন্তু এশিয়ার সাথে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আছে; (৩) অধিকাংশই আফ্রিকায় অবস্থিত। |

