জয় গোস্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক ।

সূচিপত্র

[সম্পাদনা] জীবনী

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন/

[সম্পাদনা] প্রকাশিত বই

[সম্পাদনা] কবিতা

  • ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬)
  • প্রত্নজীব (১৯৭৮)
  • আলেয়া হ্রদ (১৯৮১)
  • উন্মাদের পাঠক্রম (১৯৮৬)
  • ভূতুমভগবান (১৯৮৮)
  • ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৮৯)
  • আজ যদি আমাকে জিজ্ঞেস করো
  • বজ্র বিদ্যুং ভর্তি খাতা (১৯৯৫) ISBN 81-7215-399-6
  • ওহ স্বপ্ন (১৯৯৬)ISBN 81-7215-512-3
  • পাগলী, তোমার সঙ্গে (১৯৯৪)ISBN 81-7215-290-6
  • পাতার পোষাক (১৯৯৭)ISBN 81-7215-672-3
  • বিষাদ (১৯৯৮) ISBN 81-7215-786-X
  • যারা বৃষ্টিতে ভিজেছিল (১৯৯৮)ISBN 81-7215-566-2
  • মা নিষাদ (১৯৯৯)
  • সূর্য পোড়া ছাই (১৯৯৯)ISBN 81-7215-773-8
  • জগৎবাড়ি (২০০০) ISBN 81-7756-107-3
  • কবিতাসংগ্রহ (১৯৯৭-২০০১)ISBN 81-7215-946-3
  • প্রেতপুরুষ ও অনুপম কথা (২০০৪)ISBN 81-7756-402-1

[সম্পাদনা] উপন্যাস ও অন্যান্য

  • হৃদয়ে প্রেমের শীর্ষ (১৯৯৪) ISBN 81-7215-293-0
  • মনোরমের উপন্যাস (১৯৯৪) ISBN 81-7215-222-1
  • সেইসব শেয়ালেরা (১৯৯৪)ISBN 81-7215-316-3
  • সুড়ঙ্গ ও প্রতিরক্ষা (১৯৯৫)ISBN 81-7215-420-8
  • রৌদ্রছায়ার সংকলন (১৯৯৮)ISBN 81-7215-821-1
  • সংশোধন বা কাটাকুটি (২০০১)ISBN 81-7756-124-3
  • সাঁঝবাতীর রূপকথারা (২০০১)ISBN 81-7215-839-4
  • দাদাভাইদের পাড়া
  • ব্রহ্মরাক্ষস
  • সব অন্ধকার ফুলগাছ
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ