| ছোংছিং মেট্রো |
 |
| তথ্য |
| অবস্থান |
ছোংছিং, চীন |
| অতিক্রমণের ধরণ |
মনোরেল |
| লাইনের সংখ্যা |
১ |
| স্টেশনের সংখ্যা |
১৮ |
| কাজ |
| কাজ শুরু |
২০০৫ |
| প্রযুক্তি |
| লাইনের দৈর্ঘ্য |
১৯.১৫ কিলোমিটার |
দোংউইয়ান স্টেশন, লাইন নং ২
ছোংছিং মেট্রো (চীনা ভাষায়: 重庆轨道交通 ছোংছিং কুয়েইতাও চিয়াওথোং "ছোংছিং রেল পরিবহন") চীনের ছোংছিং শহরের একটি মনোরেল ব্যবস্থা। এটি চীনের একমাত্র মনোরেল এবং পশ্চিম চীনের একমাত্র দ্রুত পরিবহন ব্যবস্থা। বর্তমানে এতে কেবল একটি লাইন চালু আছে: লাইন নং ২। লাইনটি শহরের তিনটি প্রশাসনিক এলাকার মধ্য দিয়ে চলে গেছে। রেলপথের দৈর্ঘ্য ১৯.১৫ কিমি। ছোংছিং একটি পাহাড়ি শহর বলে এই রেল ব্যবস্থাটির বেশির ভাগই ভূ-পৃষ্ঠে অবস্থিত, তবে প্রায় ২.২ কিমি পথ এবং ৩টি স্টেশন ভূগর্ভস্থ। এতে ব্যবহৃত ট্রেনগুলির আরোহণ ক্ষমতা সাধারণের চেয়ে বেশি। ব্যবস্থাটি প্রতি ঘন্টায় ৩০,০০০ যাত্রী পরিবহনে সক্ষম।