ছবি বিশ্বাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি বিশ্বাস (জন্ম: ১৩ জুলাই ১৯০০ - ১১ জুন ১৯৬২) তিনি মঞ্চ এবং চলচ্চিত্রের একজন বিখ্যাত বাঙালি অভিনেতা ।

ছবি বিশ্বাস কলকাতার নিবাসী ছিলেন । তাঁর পিতার নাম ভূপতিনাথ । ছবি বিশ্বাসের আসল নাম ছিল শচীন্দ্রনাথ ।

১৯৩৬ খ্রিস্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম চিত্রাভিনয় করেন । তাঁর অভিনীত চলচ্চত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা, তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা উল্লেখযোগ্য । এছাড়াও তিনি বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন । তিনি মূলত সাহেবী এবং রাশভারি ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিলাভ করেন ।

তিনি মঞ্চঅভিনয়েও বিখ্যাত ছিলেন । সমাজ, ধাত্রীপান্না, মীরকাশিম, দুইপুরুষ, বিজয়া প্রভৃতি নাটকে তাঁর অভিনয় উল্লেখযোগ্য । তিনি প্রতিকার (১৯৪৪) এবং যার যেথা ঘর (১৯৪৯) ছবির পরিচালক ছিলেন ।

১৯৫৯ খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক আকাদেমি তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানান ।

অভিনীত ছবির তালিকা [সম্পাদনা]

  • অন্নপূর্ণার মন্দির (১৯৩৬) - বিশু
  • চোখের বালি (১৯৩৮) - বিহারী
  • চাণক্য (১৯৩৯) - সিকান্দর
  • নিমাই সন্ন্যাসী (১৯৪০) - নিমাই
  • নর্তকী (১৯৪০) - স্বামীজী
  • প্রতিশ্রুতি (১৯৪১) - বিলাস
  • কর্ণার্জুন (১৯৪১) - কর্ণ
  • এপার ওপার (১৯৪১) - রমেন
  • সৌগন্ধ (১৯৪২)
  • পাষাণ দেবতা (১৯৪২)
  • মিলন (১৯৪২) - পরেশ
  • গরমিল (১৯৪২) - মুখার্জী
  • জীবন সঙ্গিনী (১৯৪২) - মি: চৌধুরী
  • সমাধান (১৯৪৩)
  • দ্বন্দ (১৯৪৩)
  • দিকশূল (১৯৪৩)
  • দেবর (১৯৪৩) - রবীন
  • প্রতিকার (১৯৪৪)
  • ছদ্মবেশী (১৯৪৪)
  • মাটির ঘর (১৯৪৪) অলোক
  • রাজলক্ষ্মী (১৯৪৫)
  • পথ বেঁধে দিল (১৯৪৫)
  • বন্দিতা (১৯৪৫)
  • দুই পুরুষ (১৯৪৫) - নুটুবিহারী
  • তুমি আর আমি (১৯৪৬)
  • প্রেম কি দুনিয়া (১৯৪৬)
  • মন্দির (১৯৪৬)
  • বিরাজ বৌ (১৯৪৬) - নীলম্বর
  • অভিযোগ (১৯৪৭)
  • চন্দ্রশেখর (১৯৪৭) - চন্দ্রশেখর
  • শেষ নিবেদন (১৯৪৮)
  • সাধারণ মেয়ে (১৯৪৮)
  • দৃষ্টিদান (১৯৪৮)
  • অনির্বান (১৯৪৮)
  • মঞ্জুর (১৯৪৯)
  • বিদ্যাসাগর (১৯৫০)
  • মানদণ্ড (১৯৫০)
  • দুর্গেশ নন্দিনী (১৯৫১) - কাটলু খান
  • কার পাপে (১৯৫২) - ড: বোস
  • শুভদা (১৯৫২) - হারান চন্দ্র
  • লাখ টাকা (১৯৫৩)
  • যোগ বিয়োগ (১৯৫৩)
  • শেষের কবিতা (১৯৫৩)
  • ষোড়শী (১৯৫৪) - জীবানন্দ চৌধুরী
  • সদানন্দের মেলা (১৯৫৪) - মামুভাই
  • ওরা থাকে ওধারে (১৯৫৪)
  • যদুভট্ট (১৯৫৪)
  • ছেলে কার (১৯৫৪)
  • বিধিলিপি (১৯৫৪) - জগদীশ বাবু
  • উপহার (১৯৫৫) - সুনীলের বাবা
  • শ্রীবৎস চিন্তা (১৯৫৫)
  • সবার উপরে (১৯৫৫)
  • রানী রাসমনি (১৯৫৫) - রাজেন্দ্র দাস
  • দস্যু মোহন (১৯৫৫) - মি: সোম
  • ত্রিযামা (১৯৫৬) - কুশলের বাবা
  • শঙ্কর নারায়ন ব্যাঙ্ক (১৯৫৬)
  • সাহেব বিবি গোলাম (১৯৫৬) - মেজোবাবু
  • পুত্রবধূ (১৯৫৬)
  • পরাধীন (১৯৫৬)
  • কাবুলিওয়ালা (১৯৫৬) - রেহমত
  • দানের মর্যাদা (১৯৫৬) - অমরনাথ
  • ভোলা মাস্টার (১৯৫৬) - ভোলা মাস্টার
  • অসবর্ণ (১৯৫৬)
  • রাত ভোরে (১৯৫৬)
  • সুরের পরশে (১৯৫৭)
  • পৃথিবী আমারে চায় (১৯৫৭)
  • পথে হল দেরি (১৯৫৭) - মল্লিকার বাবা
  • হরিশ্চন্দ্র (১৯৫৭)
  • পরশ পাথর (১৯৫৮)
  • জলসাঘর (১৯৫৮)
  • তানসেন (১৯৫৮) - আকবর
  • অগ্নিসম্ভবা (১৯৫৯)
  • গলি থেকে রাজপথ (১৯৫৯)
  • শুন বরনারী (১৯৬০)
  • স্মৃতিটুকু থাক (১৯৬০) - শোভার বাবা
  • মায়া মৃগ (১৯৬০)
  • ক্ষুধিত পাষাণ (১৯৬০)
  • হসপিটাল (১৯৬০)
  • দেবী (১৯৬০) - কালীকিঙ্কর রায়
  • সপ্তপদী (১৯৬১) - কৃষ্ণেন্দুর বাবা
  • মা (১৯৬১)
  • শুভ দৃষ্টি (১৯৬২)
  • কাঞ্চনজঙ্ঘা (১৯৬২) - ইন্দ্রনাথ চৌধুরী
  • ধূপছায়া (১৯৬২)
  • দাদা ঠাকুর (১৯৬২) - দাদা ঠাকুর
  • অতল জলের আহ্বান (১৯৬২) - মি: চৌধুরী
  • সূর্য শিখা (১৯৬৩)

তথ্যসূত্র [সম্পাদনা]