চোরাবালি
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
চোরাবালি (ইংরেজি: Quicksand) হলো বালি বা পলিজাতীয় দানাদার পদার্থ, মাটি ও লোনাজলের কলয়েডীয় মিশ্রণ যা আপাতদৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কিন্তু মৃদু আলোড়ন সৃষ্টি করলে বা এর উপর চাপ ১%-এর বেশি বৃদ্ধি করলে (যেমন এর উপর দিয়ে হাঁটা শরু করলে) প্রথমে হঠাৎ সান্দ্রতা কমে তরলীকরণ ঘটে, কিন্তু তারপর এর মধ্যে আলোড়নকারী বস্তুর (যেমন চলমান পা) চারদিকে কলয়েডের দানা অংশের ঘনীভবন ঘটে ও স্থানীয় সান্দ্রতা খুব বৃদ্ধি পায় ও ছাড়িয়ে নেওয়া খুব মুশকিল হয়। চোরাবালি নদীতে, চরে কিংবা সমুদ্রের সৈকতের বালুতে প্রায়ই দেখা যায়।
চলচ্চিত্র ইত্যাদিতে নাটকীয়ভাবে দেখালেও চোরাবালিতে কেউ পুরো ডোবেনা- মানুষের আপেক্ষিক গুরুত্বে চোরাবালিতে ভেসে থাকা উচিৎ।[তথ্যসূত্র প্রয়োজন] সাধারণত চোরাবালিতে কেউ আটকে গেলে স্বীয় চেষ্টায় তা থেকে উঠে আসতে পারে না মানুষ, তখন সহায়তাকারীর দরকার হয়। এজন্য বিভিন্ন সমুদ্র সৈকতে লাইফগার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় এজাতীয় দুর্যোগ মোকাবিলা করার জন্য, তাছাড়া কোস্ট গার্ডের এসকল দুর্যোগে উদ্ধার তৎপরতায় বিশেষ প্রশিক্ষণ থাকে।
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
টেমপ্লেট:Commons category-inline
"What is quicksand?". Scientific American. http://www.sciam.com/article.cfm?id=what-is-quicksand.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |