অলঙ্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চুড়ি থেকে ঘুরে এসেছে)

এই নিবন্ধটি "গহনা" বিষয়ক; ভাষার অলঙ্কার বিষয়ে দেখুন অলঙ্কার (ভাষা)

বিয়ের কনের জন্য তৈরি একপ্রস্থ সোনার গহনা। বাংলাদেশ, ২০১০

অলঙ্কার বলতে বোঝানো হয় আকর্ষণীয় করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গকে সুসজ্জিত করার বিভিন্ন উপকরণকে। অন্যভাবে এসকল উপাদানকে গহনাও বলা হয়ে থাকে। অলঙ্কার সাজসজ্জার একটি মাধ্যম যা সৌন্দর্য্য বৃদ্ধি করে বলে পৃথিবীর প্রায় সকল জাতিই বিশ্বাস পোষণ করেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] বিভিন্ন ধরণের গহনা

[সম্পাদনা] চুড়ি

দোকানে সজ্জিত চুড়ির বাহার

চুড়ি একধরণের গোলাকৃতির গহনা যা সাধারণত মেয়েরা হাতের কব্জিতে পরেন। চুড়ি কাঁচ, সোনা, রূপা এমনকি মাটি দিয়েও তৈরি হয়ে থাকে।

[সম্পাদনা] টিকলী

বিয়ের কনের কপালে টিকলী

যে অলংকার মেয়েদের চুলের সিঁথি বরাবর চিকন সোনা বা রূপার শিকলের সাহায্যে মাথার মাঝখান থেকে টেনে এনে কপালের উপর ঝোলানো হয় তাকে টিকলী বলে। ভারতীয় উপমহাদেশে টিকলী বিয়ের বউ সাজানোর জন্য একটি আবশ্যকীয় গহনা হিসেবে গণ্য হয়ে থাকে।

[সম্পাদনা] আংটি

হাত বা পায়ের আঙ্গুলে পরিধেয় গোল, ধাতব অলংকারকে আংটি বলে। আংটির সাথে দামি পাথর খচিত থাকে, যা আঙ্গুলের উপরিভাগে দেখা যায়।

[সম্পাদনা] নথ

নাকের যেকোনো একপাশে ছিদ্র করে তাকে ঘিরে বৃত্তাকার যে অলঙ্কার পরা হয় তাকে নথ বলে।

[সম্পাদনা] নোলক

নারীদের পরিধেয়, নাকের নিম্নভাগে ছোট-আকৃতির গোল ধাতব গহনাকে নোলক বলে। নোলক পরতে হলে নাকের নিচে মাঝবরাবর ছিদ্র থাকা আবশ্যক।

[সম্পাদনা] নুপুর

পায়ের গোড়ালিকে ঘিরে যে ধাতব গহনা পরা হয় তাকে নুপুর বলে।

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ