চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
| চট্টগ্রাম কলেজিয়েট স্কুল | |
| অবস্থান | |
|---|---|
| আইস ফ্যাক্টরী রোড,চট্টগ্রাম। বাংলাদেশ |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| প্রকার | সরকারী |
| প্রতিষ্ঠাকাল | ১৮৩৬ |
| শ্রেণী | শ্রেণী ১-১২ |
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল বাংলাদেশের একটি সরকারি বিদ্যালয়। এটি ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি দক্ষিণাঞ্চলীয় শহর চট্টগ্রাম এর আইস ফ্যাক্টরী রোডে অবস্থিত।
[সম্পাদনা] ইতিহাস
১৮৩৬ সালে প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টির নাম ছিলো চট্টগ্রাম সরকারি স্কুল। এটি চট্টগ্রাম অঞ্চলের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয়। শুরুতে এই বিদ্যালয়টি প্যারেড ময়দানের দক্ষিণভাগ ও মাদ্রাসা পাহাড়ের পূর্বাংশের একটি প্রাচীন ভবনে অবস্থিত ছিলো, যেখানে বর্তমান মহসীন কলেজ অবস্থিত। পরে এটি মার্কট সাহেব পাহাড়ের দক্ষিণাংশে স্থানান্তরিত হয়। পরিশেষে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণে নালাপাড়ার আইস ফ্যাক্টরী রোডের বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয় ১৮৮৬ সালে। তখন এর নামকরণ করা হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। অবশ্য বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সবাই এটিকে এন্ট্রান্স স্কুল বলে ডাকতো। ব্রিটিশ ধাঁচের বর্তমান স্কুল ভবনটি তৈরি হয় ১৯২৫ সালে। স্কুলটি ১৯৯২ সালে দেশ সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পায়।[তথ্যসূত্র প্রয়োজন]
[সম্পাদনা] কৃতী শিক্ষার্থী
কলেজিয়েট স্কুলে চট্টগ্রাম তথা বাংলাদেশের অনেক কৃতী ব্যক্তি পড়াশোনা করেছেন। এঁদের মধ্যে রয়েছেন:
- হুমায়ূন আহমেদ, জনপ্রিয় ঔপন্যাসিক
- মুহাম্মদ জাফর ইকবাল, জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনীকার ও শিক্ষাবিদ
- মুহাম্মদ ইউনুস, অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী।
- আবুল হায়াত, নাট্যাভিনেতা
- জামাল নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞানী
- আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী
- নবীনচন্দ্র সেন, কবি
- মিনহাজুল আবেদিন নান্নু, সাবেক ক্রিকেটার
- প্রকৌশলী মোশাররফ হোসেন, রাজনীতিবিদ ও ব্যবসায়ী
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |