ঘূর্ণিঝড় সিডর
| Very severe cyclonic storm (IMD) | |||
|---|---|---|---|
| Category 4 সাইক্লোন (SSHS) | |||
|
বঙ্গোপসাগরে সিড্র |
|||
| গঠনের তারিখ | নভেম্বর ১১, ২০০৭ | ||
| অপসারণের তারিখ | নভেম্বর ১৬, ২০০৭ | ||
| বায়ুপ্রবাহের সর্বোচ্চ গতি |
|
||
| সর্বনিম্ন বায়ুচাপ | 944 hPa (mbar) | ||
| প্রাণহানি | ≥১,১০০ সর্বমোট | ||
| ক্ষয়ক্ষতি | Unknown | ||
| ক্ষতিগ্রস্ত এলাকা | বাংলাদেশ, পূর্ব ভারত | ||
| ২০০৭ উত্তর ভারত মহাসাগরীয় ঝড়ের মৌসুম-এর অংশ | |||
ঘূর্ণিঝড় সিডর (অতি মারাত্মক ঘূর্ণিঝড় সিড্র, ইংরেজিতে Very Severe Cyclonic Storm Sidr) হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ 'সিডর' বা 'চোখ'-এর নামের এর নাম করণ করা হয়েছে।[১] ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘন্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো। একারণে সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটেগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়।[২] নভেম্বর ১৮ তারিখ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারী ভাবে ২,২১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকার এ ঘটনাকে জাতীয় দূর্যোগ বলে ঘোষণা করেছে।[৩]
সূচিপত্র |
[সম্পাদনা] সিডর এর ইতিহাস
আন্দামান দ্বীপপুঞ্জে ২০০৭ সালের ৯ নভেম্বর একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ১১ নভেম্বর আবহাওয়ায় সামান্য দুর্যোগ এর আভাষ পাওয়া যায়, এবং এর পরেরদিনই এটি ঘূর্ণিঝড় সিডর-এ পরিনত হয়। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশিতে এটি দ্রুত শক্তি সঞ্চয় করে এবং বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে।[৪]
[সম্পাদনা] মোকাবেলার প্রস্তুতি
নভেম্বর ১৭ তারিখে ক্যাটাগরি-৪ সমতুল্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার সাথে সাথে কয়েক হাজার স্বেচ্ছাসেবক পূর্বাঞ্চলীয় ভারত এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অগ্রীম মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের ১১টি উপকূলীয় জেলায় ৪২ হাজার ৬৭৫জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।[৫] লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। যদিও উপকূল অঞ্চল থেকে জনগনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু উপকূলের ১০ মিলিয়ন লোকের জন্য মাত্র ৫০০,০০০ লোকের আশ্রয়ের ব্যবস্থা আছে।[৬] আইএমডি ওড়িশা এবং পশ্চিম বঙ্গে নভেম্বর ১৪ তারিখে বিপদ সংকেত ঘোষণা করেছে।[৭] নভেম্বর ১৪ তারিখ রাত ৮টার পর মংলা বন্দরের সকল কার্যক্রম এবং রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্ধরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।[৫] ঝড়ের আশঙ্কায় ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে[৮] এবং নভেম্বর ১৫ তারিখে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।[৯]
[সম্পাদনা] ঘূর্ণিঝড় সিডর সম্পর্কিত বর্তমান তথ্য
- সিডর সম্পর্কিত সর্বশেষ IMD বুলেটিন দেখতে এখানে ক্লিক করুন।
- গ্রীষ্ম মন্ডলীয় 06B ঝড় সম্পর্কে JTWC পরামর্শ জানতে এখানে ক্লিক করুন।
[সম্পাদনা] সাম্প্রতিক প্রভাব
ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ নভেম্বর ১৫ তারিখ সন্ধ্যা ৬টার পর বাংলাদেশের পাথরঘাটায় বালেশ্বর নদীর কাছে উপকূল অতিক্রম করে। ঝড়ের তান্ডবে উপকূলীয় জেলা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে ঝড়ো হাওয়া বইছে সাথে বিপুল পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়ে রাজধানী ঢাকাসহ সাড়া বাংলাদেশের দেশের বিদ্যুত ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুত বিপর্যয়ের ফলে ঢাকা সহ সাড়া দেশেই দেখা দিয়েছে পানি সমস্যা।[১০][১১] কৃষি মন্ত্রনালয়ের এক রিপোর্টে বলা হয়েছে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের প্রায় ৬০০,০০০টন ধান নষ্ট হয়েছে যার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে।[১২] সুন্দর বনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃত্য দেহ ভাসতে দেখা গেছে এবং বিপুল সংখ্যক প্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।[৩] ঝড়ের প্রভাবে প্রায় ৯৬৮,০০০ ঘরবাড়ী ধ্বংস এবং ২১০,০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ ঝড়ে প্রায় ২৪২,০০০ গৃহপালিত পশু এবং হাঁসমুরগী মারা গেছে।[১৩]
[সম্পাদনা] পরিণাম
ঝড়ের পরেই বাংলাদেশ নৌ বাহিনীর ৫টি জাহাজ খাদ্য, ঔষধ এবং ত্রাণ সামগ্রী সহ সর্বাধিক ঘূর্ণি ঝড় কবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইউরোপীয়া কমিশন €১.৫ মিলিয়ন ইউরো($২.৪ মিলিয়ন ইউএসডি) সমপরিমাণ ত্রাণ সামগ্রি বাংলাদেশকে প্রদান করেছে।[১৪] যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট নেভী প্রায় ৩,৫০০ জন নৌ সেনা ঘূর্ণিঝড় পরবর্তী উদ্দার কার্যক্রমে সাহায্যের জন্য প্রেরণ করেছে।[১৫]
অন্যান্য সংস্থাও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এর মধ্যে ওয়ার্ল্ড ভিশন ২০,০০০ ঘড়ে গৃহহীন লোকজনের গৃহ নির্মানে সাহায্যের জন্য স্বেচ্ছাসেবক প্রেরণ করেছে। সাথে রেড ক্রশ এ উদ্ধার তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।[১৫] দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য ইউএসএস এসেক্স ও ইউএসএস কিয়ারসার্জ নামে দুটি নৌযান বাংলাদেশের পথে রয়েছে। ঘূর্ণিঝড় দুর্গতদের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে ২১ লাখ ডলার অর্থ সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। [১৬] ফিলিপাইন সরকার বাংলাদেশে ত্রাণ তৎপরতায় সাহায্যের জন্য মেডিকেল টিম পাঠাবে।[১৭] পোপ বেনেডিক্ট ষোড়শ রবিবারের প্রার্থনায় বিশ্বের কাছে বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গতদের ত্রাণসহ সব রকমের সাহায্যের আহ্ববান জানিয়েছেন।[১৮] ইউএনডিপি, ইউনিসেফ, যুক্তরাজ্য সরকার, ইউএসএইড, ইসলামিক রিলিফ-ইউকে এবং স্পেন ৩০ মিলিয়িন মার্কিন ডলারের সাহায্যের অঙ্গিকার করেছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লএফপি) দূর্গত মানুষের জন্য ১০,০০০ মেট্রিক টন চাল এবং ২০০টন উচ্চ প্রোটিন সম্মৃদ্ধ বিস্কুটের অনুমোদন দিয়েছে।[১৩]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ আমাদের দেশ পত্রিকা
- ↑ Ball, Steph (15 November 2007). Severe Cyclone Sidr hurtles towards Bangladesh by Steph Ball. BBC Weather. প্রকাশক: BBC World. http://www.bbc.co.uk/weather/world/news/15112007news.shtml। সংগৃহীত হয়েছে: 2007-11-15.
- ↑ ৩.০ ৩.১ http://www.reuters.com/article/homepageCrisis/idUSDHA148265._CH_.2400
- ↑ http://www.bangladesh-web.com/view.php?hidRecord=177458
- ↑ ৫.০ ৫.১ http://www.bdnews24.com/bangla/details.php?id=13074&cid=2
- ↑ http://www.usatoday.com/weather/storms/2007-11-14-cyclone-sidr_N.htm?csp=34
- ↑ http://www.deepikaglobal.com/ENG3_sub.asp?ccode=ENG3&newscode=7553
- ↑ http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=13105
- ↑ http://www.thedailystar.net/latest/updates.php?pid=-98
- ↑ http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=13225
- ↑ http://www.bdnews24.com/bangla/details.php?id=13180&cid=2
- ↑ http://www.reuters.com/article/topNews/idUSDHA1722020071118
- ↑ ১৩.০ ১৩.১ http://news.xinhuanet.com/english/2007-11/18/content_7100832.htm
- ↑ "Hundreds dead after cyclone rips through Bangladesh" (English ভাষায়). Turkish Press. 16 November 2007. http://www.turkishpress.com/news.asp?id=202495। সংগৃহীত হয়েছে: 2007-11-16.
- ↑ ১৫.০ ১৫.১ "At least 500 killed in cyclone" (English ভাষায়). CNN. 16 November 2007. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/11/16/bangladesh.cyclone/index.html। সংগৃহীত হয়েছে: 2007-11-16.
- ↑ http://www.bdnews24.com/bangla/details.php?id=13268&cid=2
- ↑ http://www.iht.com/articles/ap/2007/11/18/asia/AS-GEN-Philippines-Bangladesh.php
- ↑ http://www.iol.co.za/index.php?set_id=1&click_id=126&art_id=nw20071118153209256C204808
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ঘূর্ণিঝড় সিডর |