ঘুণ পোকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘুণপোকা
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: প্রাণী জগৎ
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Coleoptera
পরিবার: Anobiidae
গণ: Anobium
প্রজাতি: A. punctatum
দ্বিপদ নাম
Anobium punctatum
দ্য গীর, ১৭৭৪

ঘুণ পোকা এক ধরণের কাঠখেকো পতঙ্গলার্ভা দশায় এরা কাঠ গর্ত করে এবং তা খেয়ে বেঁচে থাকে। পূর্ণাঙ্গ ঘুণ পোকা ২.৭ থেকে ৪.৫ মিমি দীর্ঘ হয়। তাদের শরীর বাদামী বর্ণের এবং দেহের প্রারম্ভিক অংশটুকু (en:Pronotum) পাদ্রির মস্তকাবরণের ন্যায়[১].।

[সম্পাদনা] জীবনচক্র

পূর্ণবয়স্ক ঘুণ পোকা খাদ্য গ্রহণ করে না। এই দশায় এরা কেবল প্রজনন করে থাকে। স্ত্রী ঘুণ পোকা কাঠের খাঁজে বা পুরাণো গর্তে ডিম পাড়ে। ৩ সপ্তাহ পর ডিম ফুটে ১ মিমি দীর্ঘ, দুধ সাদা বর্ণের, এবং অর্ধচন্দ্রাকার শুয়োপোকা বের হয়। পরের ৩ থেকে ৪ বছর ধরে শুয়োপোকাগুলো কাঠের মধ্যে গর্ত খুঁড়ে, এবং তার পর কাঠের মধ্যকার শর্করাযুক্ত অংশ খেতে থাকে। কাঠ কাটার সময়ে বাইরে থেকেও পরিষ্কার শব্দ শোনা যায়। এসময় এদের আকার বেড়ে ৭ মিমি পর্যন্ত হয়। শুয়োপোকা দশা থেকে পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরের সময়ে এরা কাঠের বাইরের তলের দিকে চলে আসে। শুয়োপোকা হতে পূর্ণ দশায় রূপান্তরে ৮ সপ্তাহ সময় লাগে। এসময় এরা কাঠের উপরিভাগের ঠিক নিচে গর্ত করে রূপান্তরিত হয়। পূর্ণবয়স্ক পোকা কাঠ ছিদ্র করে বেরিয়ে আসে। এসময় এদের বেরুবার গর্তটি প্রায় ১ থেকে ১.৫ মিমি প্রশস্ত হয়। বেরুবার সময়ে কাঠের বাইরে ঘুণের ধুলা বেরিয়ে পড়ে। তা দেখে ঘুণপোকা ধরা বোঝা যায়।

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ