গ্যারেট হেডলান্ড
| গ্যারেট হেডলান্ড | |
|---|---|
সান ডিয়েগোয় ২০১০ কমিক কনে হেডলান্ড |
|
| জন্ম | গ্যারেট জন হেডলান্ড |
| পেশা | অভিনেতা |
| কার্যকাল | ২০০৪-বর্তমান |
গ্যারেট জন হেডলান্ড (ইংরেজি: Garrett John Hedlund) (জন্ম ৩ সেপ্টেম্বর, ১৯৮৪) হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ফ্রাইডে নাইট লাইটস, ফোর ব্রাদার্স, এরাগন, কান্ট্রি স্ট্রং, ট্রয় (প্যাট্রোক্লাসের ভূমিকায়) ও ট্রন: লেগাসি (স্যাম ফ্লিনের ভূমিকায়) চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পরিচ্ছেদসমূহ |
প্রথম জীবন [সম্পাদনা]
হেডলান্ড মিনেসোটার রোজেউতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ক্রিস্টি ও রবার্ট হেডলান্ডের পুত্র। তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার নাম নাথানিয়েল ও জ্যেষ্ঠ ভগিনীর নাম আমান্ডা। তিনি মিনেসোটার একটি ছোটো শহর ওয়ানাস্কার একটি প্রত্যন্ত বিফ ক্যাটল ফার্মে বেড়ে উঠেছিলেন।[১][২] চোদ্দো বছর বয়সে মায়ের সঙ্গে তিনি অ্যারিজোনার স্কটসডেলে চলে আসেন। অ্যারিজোনায় এসে প্রো স্কাউট নামে একটি স্কাউটিং কোম্পানির সহযোগিতায় একটি ট্যালেন্ট শোতে অংশ নেন।[১] গ্র্যাজুয়েট হওয়ার পর ২০০৩ সালে তিনি লস এঞ্জেলসে চলে আসেন অভিনয় জীবন শুরু করার লক্ষ্যে।[৩]
কর্মজীবন [সম্পাদনা]
তাঁর প্রথম চরিত্রটি ছিল ট্রয় চলচ্চিত্রের প্যাট্রোক্লাসের ভূমিকা। ২০০৪ সালের ১৪ মে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে তিনি ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছিলেন। ২০০৪ সালে ড্রামা চলচ্চিত্র ফ্রাইডে নাইট লাইটস-এ তিনি ডন বিলিংসলের চরিত্রে অভিনয় করেন।
তিনি অ্যাকশন অপরাধ চলচ্চিত্র ফোর ব্রাদার্স-এ মার্ক ওয়ালবার্গের পাশাপাশি জ্যাক মারসারের চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি এরাগন চলচ্চিত্রে মারটাগের ভূমিকায় অভিনয় করেন। ২০০৭ সালে তিনি গ্যারি মার্শাল পরিচালিত কমেডি-ড্রামা জর্জিয়া রুল-এ অভিনয় করেছিলেন। এই ছবিটি ভাল চলেনি, সমালোচকদের প্রশংসা অর্জনেও ব্যর্থ হয়েছিল। এই বছর তিনি কেভিন বেকনের বিপরীতে ডেথ সেনটেন্স ছবিতেও অভিনয় করেন।
২০১০ সালে তিনি ১৯৮২ সালের চলচ্চিত্র ট্রন-এর সিকোয়েল ট্রন: লেগাসি চলচ্চিত্রে জেফ ব্রিজেসের সঙ্গে অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[৪] ছবিটি ২০১০ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায়।
২০১১ সালের ৭ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত কান্ট্রি মিউজিক ড্রামা কান্ট্রি স্ট্রং-এ তিনি জিনেথ প্যালট্রোর বিপরীতে অভিনয় করেন।
পুরস্কার ও মনোনয়ন [সম্পাদনা]
- ২০০৪ সালে তিনি ট্রয় চলচ্চিত্রে তাঁর চরিত্রটির জন্য টিন চয়েস অ্যাওয়ার্ড-এর "চয়েস ব্রেকআউট মুভি স্টার - মেল" বিভাগে মনোনীত হয়েছিলেন।
ফিল্মোগ্রাফি [সম্পাদনা]
| বছর | নাম | চরিত্র | দ্রষ্টব্য |
|---|---|---|---|
| ২০০৪ | ট্রয় | প্যাট্রোক্লাস | মনোনয়ন — টিন চয়েস অ্যাওয়ার্ড-এর "চয়েস ব্রেকআউট মুভি স্টার - মেল" বিভাগে |
| ২০০৪ | ফ্রাইডে নাইট লাইটস | ডন বিলিংসলে | |
| ২০০৫ | ফোর ব্রাদার্স | জ্যাক মারসার | |
| ২০০৬ | এরাগন | মারটাগ | |
| ২০০৭ | জর্জিয়া রুল | হারলান | |
| ২০০৭ | ডেথ সেনটেন্স | বিলি ডারলি | |
| ২০১০ | ট্রন: লেগাসি | স্যাম ফ্লিন | |
| ২০১০ | কান্ট্রি স্ট্রং | বিউ হাটন | |
| ২০১১ | অন দ্য রোড | ডিন মরিয়ার্টি | পোস্ট-প্রোডাকশন |
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ Minnesota farm is far behind for actor | Garrett Hedlund Articles
- ↑ Wonderland Magazine interview and report
- ↑ T Magazine interview by Marcus Chang: Asked & Answered -Garrett Hedlund
- ↑ Kit, Borys (7 Jan 2009)। "Little known actor lands lead in 'Tron' sequel"। Reuters/Hollywood Reporter। Reuters। সংগৃহীত 2 July 2009।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: গ্যারেট হেডলান্ড |