গেটি ইমেজেস
| গেটি ইমেজেস | |
|---|---|
| শিল্প | প্রকাশনা, গণমাধ্যম, ওয়েব ডিজাইন |
| প্রকার | ছবি মজুদকরণ |
| পূর্বসূরী | গেটি কমিউনিকেশন, ফটোডিস্ক |
| প্রতিষ্ঠাতা | মার্ক গেটি, জোনাথন ক্লেইন |
| সদর দপ্তর | সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র |
| পণ্য | ডিজিটাল ছবি, অডিও, এবং ভিডিও |
| পরিসেবা | স্বত্ব সংরক্ষিত ও স্বত্বহীন ছবি এবং ভিডিও |
| সহযোগী প্রতিষ্ঠান | হেলম্যান অ্যান্ড ফ্রেইডম্যান |
| অধীনস্থ প্রতিষ্ঠান | ফটোডিস্ক, টনি স্টোন, হালটন গেটি, জুপিটারইমেজেস |
| ওয়েবসাইট | www.gettyimages.com |
গেটি ইমেজেস, ইনকর্পোরেটেড (ইংরেজি: Getty Images, Inc.) হচ্ছে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল ভিত্তিক একটি ছবি মজুদকারী সংস্থা। এই কোম্পানি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে ছবি সরবরাহ করে থাকে। বর্তমানে এদের সংগ্রহশালা প্রায় ৭ কোটি ছবি এবং ৩০,০০০ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে। তিনটি বাজার এই কোম্পানির মূল লক্ষ্য — সৃষ্টিশীল পেশাজীবি (যারা বিজ্ঞাপন ও গ্রাফিক ডিজাইন সংক্রান্ত), গণমাধ্যম (প্রিন্ট এবং অনলাইন প্রকাশনা), এবং ব্যবসায়িক বা বাণিজ্যিক (বাড়ির নকশা, এবং বাজারজাতকরণ)।
গেটি কোম্পানির বিশ্ব জুড়েই বিপণন কেন্দ্র রয়েছে, এবং তারা বিপণনের কাজে ইন্টারনেট ও সিডি-রম ব্যবহার করে। অন্যান্য ছবি সংগ্রহকারী সংস্থাগুলোকে নিজের আয়ত্বে আনার মাধ্যমে গেটি তাঁদের সংগ্রহকে আরো বিস্তৃত ও সুগঠিত করেছে। গেটি ইমেজ এখন অন্যতম বড় একটি বাণিজ্যিক ওয়েবসাইট পরিচালনা করে, যা গ্রাহকদের ছবি খুঁজতে, ক্রয়, ও ডাউনলোড করতে সাহায্য করে। ছবির মূল্য নির্ভর করে তাঁর চাহিদা, প্রকার, ও আকারের (রেজোলিউশন) ওপর।