গুপ্ত সাম্রাজ্য
| গুপ্ত সাম্রাজ্য गुप्त राजवंश Gupta Rājavaṃśa |
||||
|
||||
| রাজধানী | পাটলিপুত্র | |||
| ভাষাসমূহ | সংস্কৃত | |||
| ধর্ম | হিন্দুধর্ম বৌদ্ধধর্ম |
|||
| সরকার | রাজতন্ত্র | |||
| মহারাজাধিরাজ | ||||
| - ২৪০-২৮০ (আনুমানিক) | শ্রীগুপ্ত | |||
| - ৩১৫-৩৩৫ | প্রথম চন্দ্রগুপ্ত | |||
| - ৫৪০-৫৫০ | বিষ্ণুগুপ্ত | |||
| ঐতিহাসিক যুগ | প্রাচীন কাল | |||
| - Established | ৩২০ খ্রিষ্টাব্দ | |||
| - Disestablished | খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দী | |||
| Warning: Value specified for "continent" does not comply | ||||
গুপ্ত সাম্রাজ্য (সংস্কৃত: गुप्त राजवंश, Gupta Rājavaṃśa) ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিষ্টীয় ৩২০ থেকে ৫৫০ অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল।[১] মহারাজ শ্রীগুপ্ত ধ্রুপদি সভ্যতা-র আদর্শে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।[২] গুপ্ত শাসকদের ভারতে যে শান্তি ও সমৃদ্ধি স্থাপিত হয়েছিল, তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়।[৩] গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ।[৪] এই যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শনের বিশেষ উৎকর্ষের যুগ; বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত এই যুগেরই ফসল।[৫] প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট।[৬]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Gupta Dynasty - MSN Encarta. Archived from the original on 2009-10-31. http://www.webcitation.org/5kwqOxl5F.
- ↑ http://www.fsmitha.com/h1/ch28gup.htm
- ↑ http://historymedren.about.com/library/text/bltxtindia7.htm
- ↑ http://www.nupam.com/Sgupta1.html
- ↑ http://www.wsu.edu:8001/~dee/ANCINDIA/GUPTA.HTM
- ↑ http://www.indianchild.com/gupta_empire.htm
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |