গায়ে হলুদ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গায়ে হলুদ বাঙালি জাতির বহু প্রচলিত উত্সবের একটি। এটি মুলতঃ বিয়ে সম্পর্কিত একটি আচার যেটি বর ও কনে উভয় পক্ষ দ্বারা পালিত হয়। গায়ে হলুদে সবচেয়ে গুরত্ব্বপূর্ণ বিষয়টি হলো কাঁচা হলুদ। বরপক্ষ বা কনেপক্ষের পক্ষ হতে অপরপক্ষের আয়োজিত অনুষ্ঠানে নানান উপহারসামগ্রী পাঠানো হয়ে থাকে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সাধারণত যে পক্ষ আয়োজন করে থাকে তারাই উপস্থিত থাকে। অপর পক্ষেরও দু একজন অতিথি উপহার সামগ্রী নিয়ে এই আচারে যোগ দেন। অনুষ্ঠানে বর বা কনেকে একটি পাটির উপর বসানো হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই তার গালে বা হাতে হলুদ বাটা মাখিয়ে দেন। সাথে বর বা কনের সামনে রাখা মিষ্টি জাতীয় দ্রব্যাদির কিছু অংশ তাকে তুলে দেয়া হয়। গায়ে হলুদে যে উপকরণগুলো সাধারণত ব্যবহার করা হয় তা হলোঃ ডালা,কুলা ,হলুদের বাটি,হলুদের পাটি,বেতের মাছডালা,মাছডালা,ঢাকনা,চন্দন,পালকি,সোহাগপুরি,চন্দন তেল,সোন্দা,মেহেদি,আপসান,মেহেদির তোয়ালে,হলুদের রম্নমাল।