গাণিতিক রসিকতা
গাণিতিক রসিকতা হল এমন ধরণের রসিকতা যা গণিতের বিভিন্ন বিষয় বা গৎবাঁধা গণিতবিদদের ওপর ভিত্তি করে কৌতুক সৃষ্টি করে। গাণিতিক রসিকতা সাধারণত পান (বা শব্দকৌতুক) সৃষ্টির মাধ্যমে অথবা কোন গাণিতিক পদের দ্বৈত অর্থ থেকে করা হয়। আবার রস সৃষ্টির মাধ্যম হিসেবে কোন ব্যক্তির গাণিতিক ধারণার ভুল ধারণাকে আশ্রয় করা হয় (যা কিনা একেবারে অপ্রত্যাশিত কিছু নয়)। তবে এ ধরণের রসিকতা বোঝার জন্যে কিছুটা গাণিতিক জ্ঞানের প্রয়োজন হতে পারে।
সূচিপত্র |
[সম্পাদনা] সংখ্যার ভিত্তি সংক্রান্ত রসিকতা
- পৃথিবীতে কেবল 10 ধরণের লোক আছে —
যারা দ্বিমিক (বাইনারি) বোঝে, এবং যারা বোঝে না!
এ কৌতুকটির ভিত্তি হল গাণিতিক বাক্যেরও স্বাভাবিক ভাষার মতোন নানান রকম অর্থ থাকতে পারে। যেমন এখানে হিউমারটি হল অন্য সব পানের মতোন বহুবোধক অর্থ; এখানে 10 প্রকৃতপক্ষে বাইনারি, যা কিনা দশমিক পদ্ধতিতে 2 বোঝায়।
আরেকটি এ ধরণের জোক হল:
- প্রশ্ন, গণিতবিদেরা কেন সবসময় হ্যালোউইন আর ক্রিসমাসের তারিখের মধ্যে গন্ডগোল করে ফেলেন?
- কারণ 31 Oct = 25 Dec।
এখানে মজাটা হল হ্যালোউইনের তারিখ হল ৩১ অক্টোবর এবং ক্রিসমাসের তারিখ ২৫ ডিসেম্বর, তাই "oct" অক্টোবর ও অক্টালের (আটমিক) প্রতীক এবং "dec" হল ডিসেম্বর ও সেই সাথে ডেসিমাল (দশমিক) এর প্রতীক।
[সম্পাদনা] গৎবাঁধা গণিতবিদ
কিছু কিছু রসিকতা গণিতবিদদের গৎবাঁধা জটিল ও তত্ত্বীয় চিন্তাভাবনাকে ব্যঙ্গ করে গড়ে উঠেছে।
উদাহরণ:
- একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং গণিতবিদ একটি কাফেতে বসে রাস্তার অপর পাড়ের একটি বাড়িতে মানুষজনের আসা যাওয়া দেখছেন। প্রথমে তারা দেখলেন দু'জন লোক বাড়িটিতে প্রবেশ করছে। কিছু সময় অতিবাহিত হল। কিছুক্ষণ পর তারা দেখতে পেলেন তিনজন লোক বাড়িটি থেকে বের হয়ে এল। পদার্থবিজ্ঞানী বললেন, গণনা ত্রুটিপূর্ণ ছিল বলে ধারণা করছি। জীববিজ্ঞানী মন্তব্য করলেন, আমার মনে হয় তারা বংশবৃদ্ধি করেছে। আর গণিতবিদ বললেন, আরও একজন লোক বাড়িটিতে প্রবেশ করলে তা খালি হয়ে যাবে।
[সম্পাদনা] গণিতবিদ নয় এমন লোকের গণিত
এ বিভাগের জোক গুলো যারা গনিত যানে না তাদের নিয়ে অথবা যাদের অল্প মাত্র গণিতের ধারন আছে তাদের নিয়।
উদাহরনঃ এক জাদুঘরের ভিজিটর প্রশংশা সহকারে একটি Tyrannosaurus ডাইনোসরের fossil দেখতেছে। সে ঐ খানের কর্মচারীকে জিজ্ঞেস করল, এটি কত বছর আগের? কর্মচারি বললঃএটি পষট্টি কোটি, তিন বছর দুই মাস আঠারো দিন আগের। জাদুঘরের ভিজিটর জিজ্ঞেস করল। আপনি কিভাবে এত সঠিক ভাবে বলতে পারলেন? কর্মচারি বললঃ আমি যখন এখানে কাজ শুরু করি তখন এক বিজ্ঞানিকে একই প্রশ্ন করি, সে বলল ফসিল টি পষট্টি কোটি বছর আগের। এবং আমি বিজ্ঞানিকে প্রশ্নটি জিজ্ঞেস করছি তিন বছর দুই মাস আঠারো দিন আগে।
[সম্পাদনা] টীকা
[সম্পাদনা] উচ্চতর পঠন
- Paul Renteln and Alan Dundes (2004-12-08); “Foolproof: A Sampling of Mathematical Folk Humor” (PDF)। Notices of the AMS 52 (1)।