গাণিতিক দক্ষতা
গাণিতিক দক্ষতা বা গাণিতিক জ্ঞান বা গাণিতিক যুক্তি হলো গণিতের সাধারণ ধারণাকে বিশ্লেষনের কাজে লাগানোর ক্ষমতা.[১]। গাণিতিক জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তির পক্ষে খুব সহজেই জীবনের গাণিতিক প্রয়োজনগুলো মেটানো সম্ভব হয়.[২]। সংখ্যার ধারণা, যোগ-বিয়োগ প্রভৃতি কার্যক্রমের ধারণা, গণনা, মাপজোক করা, জ্যামিতি , সম্ভাবনা, পরিসংখ্যান ইত্যাদি গাণিতিক জ্ঞানের উদাহরণ। আমেরিকাতে গাণিতিক জ্ঞানকে গাণিতিক স্বাক্ষরতা বা কোয়ান্টিটেটিভ লিটারেসি বলা হয়ে থাকে।
সংখ্যার রূপায়ন [সম্পাদনা]
মানুষ তার পর্যবেক্ষণ (গণিত নয়) থেকে মনে মনে দুটি প্রধান পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করে[৩]। এই রূপায়নগুলো মানুষের সহজাত - ব্যক্তিগত শিক্ষা বা সাংস্কৃতিক পটভূমির এখানে কোন ভূমিকা নেই। এগুলো হলোঃ
- সংখ্যার বিস্তারের কাছাকাছি ধারণা এবং
- পৃথক সংখ্যার সম্যক উপস্থাপন
উভয় পদ্ধতিরই প্রকাশের সীমাবদ্ধতা রয়েছে। যেমন কোন পদ্ধতিতেই ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যার অবকাশ নেই। বিদ্যালয়ে যে গণিত শেখানো হয় তার সাথে সহজাত গাণিতিক দক্ষতার সম্পর্ক রয়েছে[৪]।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Brooks, M; Pui (2010)। "Are individual differences in numeracy unique from general mental ability? A closer look at a common measure of numeracy."। Individual Differences Research। 4 8: 257–265।
- ↑ Statistics Canada। "Building on our Competencies: Canadian Results of the International Adult Literacy and Skills Survey"। Statistics Canada। পৃ: 209।
- ↑ ডিওআই:10.1016/j.tics.2004.05.002 http://www.wjh.harvard.edu/~lds/pdfs/feigenson2004.pdf
- ↑ ডিওআই:10.1038/nature07246