গণবিশ্ববিদ্যালয়
| গণবিশ্ববিদ্যালয় | |
|---|---|
| স্থাপিত | ১৯৯৮ |
| ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
| আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
| উপাচার্য | অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। |
| অবস্থান | নয়ারহাট, ঢাকা, বাংলাদেশ |
| ক্যাম্পাস | শহুরে |
| অন্তর্ভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| চিত্র:Gono.jpg | |
গণবিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। [১] বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। মোট তেরটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
পরিচ্ছেদসমূহ |
বিভাগ সমূহ [সম্পাদনা]
১. এম বি বি এস। ২ ফিজিওথেরাপী ৩ ফার্মেসি ৪ মাইক্রোবায়োলজি ৫ মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ৬ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৭ ইংরেজী ৮ রাজনীতি ও প্রশাসন ৯ আইন ১০ ফলিত গণিত ১১ বি বি এ ১২ বাংলা, সাহিত্য ও সংস্কৃতি।
অনুষদ সমূহ [সম্পাদনা]
১। চিকিৎসা বিজ্ঞান অনুষদ। ২। মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদ। ৩। পোস্ট গ্রাজুয়েট অনুষদ।
অন্যান্য কার্যক্রম [সম্পাদনা]
ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার উন্নয়নের সঙ্গে সম্পর্কিত চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে গণবিশ্ববিদ্যালয়। সম্মাননা প্রাপ্তরা হলেন ভাষাসৈনিক আব্দুল মতিন, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বদরুদ্দীন উমর ও ড. হালিমা খাতুন। [২] এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য ৩৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ও উপহার দেওয়া হয়। [৩]