গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফরাসি ভাষা গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সরকারী ভাষা। এছাড়া কঙ্গো ভাষা, বানগালা ভাষা, লিংগালা ভাষা, লুবা ভাষা এবং সোয়াহিলি ভাষার বিশেষ মর্যাদা আছে; এগুলি সার্বজনীন ভাষা হিসেবে ব্যবহৃত হয়। সব মিলিয়ে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ২০০-রও বেশি ভাষা প্রচলিত। এদের মধ্যে ন্‌গালা ভাষা, কিতুবা ভাষা (এক কঙ্গো-ভাষাভিত্তিক ক্রেওল), সোঙ্গে ভাষা, লুগবারা ভাষা, মোঙ্গো ভাষা, নান্দি ভাষা, রুয়ান্ডা ভাষা এবং জান্দে ভাষা অন্যতম। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ফরাসি ভাষা ব্যবহার করা হয়।

বহিঃসংযোগ [সম্পাদনা]