গণনামূলক জটিলতা তত্ত্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গণনামূলক জটিলতা থেকে ঘুরে এসেছে)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গণনামূলক জটিলতা তত্ত্ব (ইংরেজি: Computational complexity theory) কম্পিউটার বিজ্ঞানের গণনা তত্ত্বের একটি শাখা যেখানে অ্যালগোরিদমসমূহের scalability তথা বড় মাপের কাজ করার যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়। অ্যালগোরিদমের ইনপুটের আকার বাড়ার সাথে সাথে সেটির জন্য প্রয়োজনীয় সময় ও মেমরির আকার কীরকম বেড়ে যায়, সে সম্পর্কিত বাস্তব সীমারেখা নির্ধারণ করা এই তত্ত্বের আলোচ্য।