গড়পঞ্চকোট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র ৷ পাঞ্চেত পাহাড়ের প্রাচীন নাম পঞ্চকোট ৷ এই এলাকায় একটি প্রাচীন দূর্গ বা গড় ছিল ৷ এখনো তার ধ্বংশাবশেষ দেখা যায় ৷ এর থেকেই এই স্থানের নাম হয় পাঞ্চেত পাহাড়ের প্রাচীন নাম অনুসারে গড়পঞ্চকোট ৷ এখানে পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর একটি ইকো টুরিজম সেন্টার গড়ে তুলেছে ৷ সবুজ বনানীতে ঢাকা পাহাড়, খরস্রোতা নদীর উত্তাল জলরাশি, ঘন জঙ্গল, বাঁধ, ও নির্জন প্রাচীন দূর্গের ধ্বংশাবশেষ নিয়ে গড়পঞ্চকোট একটি জমজমাট পর্যটন কেন্দ্র ৷ এছাড়া এখানে আশেপাশে বনৌষধী সংগ্রহের জন্য অনেক আয়ু্বের্দিক ঔষধ সংস্থাও আসেন ৷ তবে এখানে যানবাহন খুবই কম চলে ৷
'দর্শনীয় স্থান [সম্পাদনা]
- পাঞ্চেত পাহাড় ও নদী
- নিকটবর্তী জঙ্গল, বহু প্রজাতির পাখি
- মুরাডি বাঁধ, স্থানীয় মানুষ এখানে মাছ ধরার ব্যবস্থাও করেন
- প্রজাপতি উদ্যান
- ভেষজ উদ্যান
- প্রাচীন দূর্গের ধ্বংসাবশেষ