খেলে হাম জি জান সে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খেলে হাম জি জান সে
পরিচালনা আশুতোষ গোয়ারিকার
প্রযোজনা অজয় বিজলী
সঞ্জয় কে. বিজলী
সুনীতা গোয়ারিকার
চলচ্চিত্ররূপ মানিনী চ্যাটার্জী (মূল রচনা)
আশুতোষ গোয়ারিকার (চিত্রনাট্য)
শ্রেষ্ঠাংশে অভিষেক বচ্চন
দীপিকা পাডুকোন
সঙ্গীত সোহেল সেন
জাভেদ আকতার (কথা)
চিত্রগ্রহণ কীরন দেওহনস্
সম্পাদনা দীলিপ দেও
স্টুডিও মেহবুব স্টুডিও
বিপণন পি.ভি.আর পিকচার্স
আশুতোষ গোয়ারিকার প্রোডাকসন্
মুক্তির তারিখ ০৩.১২.২০১০
দেশ ভারত
ভাষা হিন্দী

খেলে হাম জি জান সে আশুতোষ গোয়ারিকার প্রোডাকসন্-এর একটি আসন্ন হিন্দী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকার এবং মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চনদীপিকা পাডুকোন। মানিনী চ্যাটার্জী রচিত ডু অ্যান্ড ডাই উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকার। এই উপন্যাসটির পটভূমি হল চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন,১৯৩০। ছবিটির অধিকাংশ চিত্র গ্রহন হয়ছে গোয়া এবং মুম্বই-এ। ছবিটি বিশ্ব জুরে মুক্তি পাবে ০৩-রা ডিসেম্বর ২০১০।

[সম্পাদনা] পটভূমিকা

১৯৩০,ব্রিটিশ ভারত;- অবিভক্ত বাংলাচট্টগ্রাম নামে এক ছোট বন্দর শহর গর্জে উঠল ব্রিটিশ অপশাসন ও অত্যাচারের বিরুদ্ধে। একের পর এক নাশকতা মূলক কর্মকান্ডে নড়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের ভীত। ক্রমে ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ল সেই বিদ্রোহের আগুন। ১৮ই এপ্রিল রাতে ৬৪ সদস্যের একটি বিপ্লবী দল বিভিন্ন জায়গায় যুগপত্ পাঁচটি আক্রমনের দ্বারা ত্রস্ত করে দিয়েছিল অত্যাচারী শাসক শ্রেনী কে। এই ৬৪ জনের মধ্যে ছিলেন ৫৬ জন সাহসী যুবক, ৫ জন বিপ্লবী, ২ জন তরুনী এবং আদর্শবাদী স্বাধীনতা সংগ্রামী মাস্টার দা সূর্য সেন।

খেলে হাম জি জান সে ছবিতে পরিচালক এই পটভূমিকাকে অত্যন্ত নিপুন ও সুচারু ভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি দর্শক এই ছবিতে চট্টগ্রাম অভ্যুথ্থানের সেই আবেগ, সেই উত্তেজনা, সেই সাহসীকতাকে মন থেকে স্পর্স করতে পারবে।

[সম্পাদনা] চরিত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ