খান একাডেমী
| খান একাডেমী Khan Academy |
|
|---|---|
| ইউআরএল | www.khanacademy.org |
| স্লোগান | "It is our mission to accelerate learning for students of all ages." |
| বাণিজ্যিক? | না |
| সাইটের ধরন | educational video repository |
| রেজিষ্ট্রেশন | required for some services |
| উপলব্ধ ভাষা | ইংরেজি সহ বিভিন্ন ভাষা |
| বিষয়বস্তুর লাইসেন্স | Creative Commons (BY-NC-SA) |
| মালিক | Salman Khan |
| তৈরী করেছেন | Salman Khan, founder and Executive Director |
| চালুর তারিখ | September 2006 |
| আয় | N/A |
| অ্যালেক্সা রেটিং | |
খান একাডেমী (ইংরেজি:Khan Academy) একটি মার্কিন অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান।[২] ২০০৬ সালে ইহা প্রতিষ্ঠিত হয়।[৩] বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান ইহা প্রতিষ্ঠা করেন। "providing a high quality education to anyone, anywhere" স্লোগানে এই প্রতিষ্ঠানটি শিক্ষা নিয়ে কাজ করছে। একাডেমীর নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে ৩১০০ বেশি অনলাইন বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল নির্মান করে খান একাডেমী।[৪]
ইতিহাস[সম্পাদনা]
ইউটিউবে সালমান খান একাউন্ট তৈরি করেন ২০০৬ সালের ১৬ই নভেম্বর। খান একাডেমী বিভিন্ন বিষয়ের উপর তিন হাজারের বেশি ভিডিও লেকচার, টিউটোরিয়াল তৈরি করেছে। বিষয়গুলোর মধ্যে আছে বীজগণিত, পাটীগণিত, ইতিহাস, ব্যাংকিং, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভেনচার ক্যাপিটাল, ক্রেডিট ক্রাইসিসের উপর নানা বিষয়ে অসংখ্য ভিডিও। যেকেউ খুব সহজেই যেকোনো সময়ে বিনা পয়সায় তাদের প্রয়োজনীয় বিষয়টি জেনে নিতে পারবেন। প্রথম দিকে সালমান তার অবসর সময়গুলোতে এই ভিডিওগুলো তৈরি করত। ২০১০ সালের মে মাস থেকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তার এই প্রজেক্টে এগিয়ে আসে। এদের মধ্যে গেটস ফাউন্ডেশন এবং গুগল অন্যতম। কিছু মানুষ ১০০০০ ডলার অনুদান দেয়, Ann ও John Doerr অনুদান দেয় ১০০,০০০ ডলার, ওয়েব সাইটের বিজ্ঞাপন থেকে আসত মাসে ২০০০ ডলার। তারপরে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে গুগল তাদের প্রজেক্ট টেন টু দ্য হান্ড্রেড-এ খান একাডেমীকে ৫ টি প্রজেক্টের একটি হিসেবে বিজয়ী ঘোষণা করে ও ২ মিলিয়ন ডলার দেয় যাতে খান একাডেমী আরো বেশি কোর্স তৈরি করে ও সারাবিশ্বে জনপ্রিয় ভাষায় সবগুলি লেসন/টিউটোরিয়ালকে অনুবাদ করে। গুগল যখন খান একাডেমীকে ২ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করে তখন তাদের ভিডিওর সংখ্যা ছিল ১৬০০।
References[সম্পাদনা]
- ↑ "khanacademy.org Site Info"। Alexa Internet। সংগৃহীত 2012-02-02।
- ↑ Contribute | Khan Academy
- ↑ "Frequently Asked Questions"। Khan Academy। সংগৃহীত 2011-11-03।
- ↑ Michels, Spencer (2010-02-22)। "Khan Academy: How to Calculate the Unemployment Rate"। PBS NewsHour। PBS। সংগৃহীত 2011-01-05।
External links[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: খান একাডেমী |
- Khan Academy Homepage
- ইউটিউব-এ খান একাডেমী's channel
- ফেসবুকে খান একাডেমী
- Browse Khan - Watch a Video/Jump to Playlist drop-down Menu
- Khan Academy videos(Physics,Chemistry and Biology) in Bangla
- Khan Academy videos overdubbed in Italian
- In the Media: Khan Academy-Related Talks and Interviews
- The 10 Most Innovative Companies in Education (Khan Academy #3)
- Notes on Khan Academy videos
- http://www.cbsnews.com/video/watch/?id=7401696n, as seen on 60 Minutes, Sunday March 8, 2012.