খোসা ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ক্হোসা ভাষা থেকে ঘুরে এসেছে)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| খোসা | |
|---|---|
| isiXhosa ইসিক্ǁহোসা |
|
| স্থানীয়ভাবে প্রচলিত | |
| অঞ্চল | ইস্টার্ন কেপ প্রদেশ, ওয়েস্টার্ন কেপ প্রদেশ |
| মাতৃভাষাভাষীর ভাষাভাষী | ৭৯ লক্ষ (তারিখ হারিয়ে গিয়েছে) |
| ভাষা পরিবার |
নাইজের-কঙ্গো
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | |
| সরকারি ভাষা | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-১ | xh |
| আইএসও ৬৩৯-২ | xho |
| আইএসও ৬৩৯-৩ | xho |
খোসা ভাষা (Xhosa আ-ধ্ব-ব: [ˈkǁʰoːsa]
শুনুন (সাহায্য·তথ্য), বা isiXhosa ইসিǁখোসা) দক্ষিণ আফ্রিকার একটি সরকারী ভাষা। দক্ষিণ আফ্রিকার প্রায় ১৮% লোক, অর্থাৎ প্রায় ৮০ লক্ষ লোক খোসা ভাষায় কথা বলেন। বেশির ভাগ বান্টু ভাষার মতো খোসা ভাষাও একটি সুরপ্রধান ভাষা, অর্থাৎ একই ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির সমন্বয়ে গঠিত শব্দ ভিন্ন ভিন্ন সুরে উচ্চারণ করলে তার ভিন্ন ভিন্ন অর্থ হয়। এই ভাষার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এর শীৎকার ধ্বনিসমূহ। Xhosa ভাষার নামটি পর্যন্ত একটি শীৎকার ধ্বনি দিয়ে শুরু হয়েছে, যাকে X দ্বারা নির্দেশ করা হয়েছে।
খোসা ভাষা লাতিন লিপিতে লেখা হয়। মৌলিক শীৎকার ধ্বনিগুলি প্রকাশের জন্য তিনটি বর্ণ ব্যবহার করা হয়। দন্ত্য শীৎকার ধ্বনির জন্য "c", পার্শ্বীয় শীৎকার ধ্বনির জন্য "x", এবং তালব্য শীৎকার ধ্বনির জন্য "q" বর্ণগুলি ব্যবহার করা হয়।