ক্লডিয়া শিফার
| ক্লডিয়া শিফার | |
|---|---|
ক্লডিয়া শিফার, জুন ২০০৭ |
|
| জন্ম | ২৫ আগস্ট ১৯৭০ |
| জন্মস্থান | রাইনবার্গ, নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া, পশ্চিম জার্মানি |
| উচ্চতা | ১৮০ সে.মি. (৫ ফুট ১১ ইঞ্চি) |
| চুলের রং | ব্লন্ড |
| চোখের রং | নীল |
| বক্ষ-কটি- নিতম্বের মাপ |
৩৭-২৪-৩৬ (যুক্তরাষ্ট্র) ৯৫-৬২-৯২ (ইউরোপীয়) |
| দাম্পত্য সঙ্গী | ম্যাথিউ ভগ (২০০২ – বর্তমান) |
ক্লডিয়া শিফার (ইংরেজি: Claudia Schiffer) (জন্ম: ২৫ আগস্ট, ১৯৭০)[১] একজন জার্মান মডেল এবং অভিনেত্রী। ১৯৯০-এর দশকে তিনি ছিলেন একজন খ্যাতনামা ফ্যাশন মডেল। বিশেষ করে সেসময়ে করা ব্রিজিট বার্ডোটের সাথে তাঁর কাজগুলো তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়।[২] শিফার বিশ্বের অন্যতম সফল একজন মডেল, যিনি প্রায় ৫০০-এরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন।[৩][৪] ফোর্বস-এর অনুমান অনুসারে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার বা ৩ কোটি ৮০ লক্ষ পাউন্ড।[৩]
প্রাথমিক জীবন [সম্পাদনা]
শিফারের জন্ম পশ্চিম জার্মানির নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়ার রাইনবার্গ শহরে। তাঁর মা ও বাবার নাম যথাক্রমে গাডরান ও হাইন্জ শিফার। তাঁর বাবা পেশায় ছিলেন একজন আইনজীবী।[৫] ক্লডিয়া শিফাররা দুই ভাই ও এক বোন। ভাই দুজনের নাম স্টেফান ও অ্যান্ড্রিজ, এবং বোনের নাম অ্যান ক্যারোলিন।[৪]
তিনি মূলত হতে চেয়েছিলেন একজন আইনজীবী এবং তাঁর বাবার ল ফার্মে কাজ করতে কাজ করার ইচ্ছা পোষণ করতেন।[৬] পরবর্তীতে তিনি তাঁর এই ইচ্ছা থেকে সরে আসেন। কারণ ১৯৮৭ সালে, ১৭ বছর বয়সে তাঁকে ডাজেলডর্ফের এক নাইটক্লাবে মাইকেল লিভেটনের সাথে দেখা যায়, যিনি ছিলেন মেট্রোপলিটান মডেল এজেন্সির একজন কর্মকর্তা।[১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "Who‘s Who? Claudia Schiffer". Vogue. Retrieved 12 June 2007.
- ↑ Karl Lagerfeld used to call Schiffer the “new Bardot” in the early 1990s, see Ringle, Ken (22 October 1990)। "Claudia, Queen of the Runway; The Stunning Supermodel, Stopping Traffic & Hearts"। The Washington Post।
- ↑ ৩.০ ৩.১ "Blanket cover for bride Schiffer". BBC News. Retrieved 13 June 2007.
- ↑ ৪.০ ৪.১ "The Golden Girl". cigaraficionado.com. Retrieved 13 June 2007.
- ↑ "Biography". Ask Men. Retrieved 19 June 2007.
- ↑ "Claudia Schiffer: Biography". MSN. Retrieved 12 June 2007.
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ক্লডিয়া শিফার |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ক্লডিয়া শিফার |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |