ক্রিস কলম্বাস
| ক্রিস কলম্বাস | |
|---|---|
| জন্ম নাম | ক্রিস জোসেফ কলম্বাস |
| জন্ম | সেপ্টেম্বর ১০,১৯৫৮ |
| জন্মস্থান | পেনসিলভানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | পরিচালক, প্রযোজ, চিত্রনাট্যলেখক |
| কার্যকাল | ১৯৮৪–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | মনিকা ডেভেরক্স (১৯৬৩–বর্তমান) |
ক্রিস জোসেফ কলম্বাস[১] (ইংরেজী ভাষায়:Chris Columbus) (জন্ম সেপ্টেম্বর ১০,১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যলেখক। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, হোম অ্যালোন ইত্যাদি চলচ্চিত্রে কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। কমেডি চলচ্চিত্র হোম অ্যালোন-এ কাজের জন্য তিনি ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ড জিতেছেন।
[সম্পাদনা] প্রথম জীবন
ক্রিস কলম্বাস ১৯৫৮ সালে পেনসিলভানিয়ার স্প্যাংলারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ইয়ংসটাউন, ওহাইওতে বড় হয়েছেন। তাঁর বাবার নাম অ্যালেক্স মাইকেল কলম্বাস, তিনি অ্যালুমিনিয়াম ও কয়লা খনির শ্রমিক। কলম্বাসের মায়ের নাম মেরি আইরিন, তিনি কারখানার কর্মচারী।[২][৩][৪] ক্রিস কলম্বাস ইতালি ও চেক বংশোদ্ভূত মার্কিন নাগরিক।[৫] ওহাইওর জন এফ.কেনেডি হাই স্কুল থেকে তিনি পড়ালেখা করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কলম্বাস স্নাতক সম্পন্ন করেছেন। সেখানে তিনি বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র, নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যলেখক চার্লি কফম্যানের সহপাঠী ছিলেন।[৬]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://www.usitc.gov/publications/337/pub1815.pdf
- ↑ Wazir, Burhan (2001-10-28). "Hogwarts and all". The Guardian (London). http://www.guardian.co.uk/film/2001/oct/28/comment.features। সংগৃহীত হয়েছে: 2010-04-28.
- ↑ http://www.filmreference.com/film/13/Chris-Columbus.html
- ↑ Europa Publications (2003). The International Who's Who 2004. প্রকাশক: Routledge. pp. 346. ISBN1857432177.
- ↑ Janusonis, Michael (1993-11-28). Chris Columbus discovers a new joy in directing 'Mrs. Doubtfire'. প্রকাশক: Providence Journal. http://pqasb.pqarchiver.com/projo/access/577176181.html?dids=577176181:577176181&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Nov+28%2C+1993&author=MICHAEL+JANUSONIS+Journal-Bulletin+Arts+Writer&pub=The+Providence+Journal&desc=Chris+Columbus+discovers+a+new+joy+in+directing+'Mrs.+Doubtfire'&pqatl=google। সংগৃহীত হয়েছে: 2009-11-05.
- ↑ Box Office Prophets