ক্রিস্টোফার মার্লো
| ক্রিস্টোফার মার্লো | |
|---|---|
| জীবিকা | নাট্যকার, কবি |
| সাহিত্যিক আন্দোলন | ইংরেজি রেনেসাঁ থিয়েটার |
|
প্রভাব বিস্তার
|
|
|
|
|
| সাক্ষর | |
ক্রিস্টোফার মার্লো (ব্যাপ্টিস্ট: ২৬ ফেব্রুয়ারি, ১৫৬৪-মৃত্যু: ৩০মে ১৫২৯) একজন খ্যাতিমান ইংরেজ নাট্যকার, কবি এবং অনুবাদক ইংল্যান্ডের কেন্টারবেরিতে জন্মগ্রহণ করেন। এলিজাবেথান ধারায় ট্রাজেডি রচনায় তিনি এবং উইলিয়াম শেকসপিয়র ছিলেন উল্লেখযোগ্য। তিনি প্রবল ভাবে উইলিয়াম শেকসপিয়কে প্রভাবিত করে ছিলেন।[১]
পরিচ্ছেদসমূহ |
শিক্ষা জীবন [সম্পাদনা]
ক্রিস্টোফার মার্লো ক্যান্টারবেরি কিংস স্কুল ও ক্যামব্রিজের কর্পাস ক্রিস্টি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি নাস্তিকতার জন্য বেশ প্রসিদ্ধ ছিলেন।[২]
সাহিত্য জীবন [সম্পাদনা]
‘ডিডো কুইন অব কার্থেজ’ তাঁর প্রথম নাটক,প্রকাশিত হয় ১৫৯৪ সালে।[৩] তার অন্যান্য নাটকের মধ্যে "দি জিউ অব মাল্টা", "এডওয়ার্ড দি সেকেন্ড" উল্লেখযোগ্য। সব চেয়ে উল্লেখযোগ্য রচনা " দ্য ট্রাজিক্যাল হিস্টরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এছাড়া "দি প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ" এবং "হিরো অ্যান্ড লিডার" মার্লো রচিত দুটি বিখ্যাত কবিতা।
মৃত্যু [সম্পাদনা]
ক্রিস্টোফার মার্লো মাত্র ২৯ বছর বেঁচেছিলেন।১৫৯৩ সালের ১৮ মে মার্লোকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি করা হয়। ধারণা করা হয়, নাস্তিকতার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছিল।[৪] এর অল্প ক’দিন পরে ১৫৯৩ সালের ৩০ মে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তাঁর মৃত্যুর কারন এখনও রহস্য। যে বাড়িটিতে তাকে হত্যা করা হয় সে বাড়িতে ৩ জন ব্যক্তি উপস্থিত ছিল। মার্লো ছাড়াও যে দুই ব্যক্তি উপস্থিত ছিলেন তারা জানায়, মার্লো মদ্যপ অবস্থায় তাদের আক্রমণ করে।আত্মরক্ষার জন্য তারা মার্লোকে আঘাত করে। যে দুজন ব্যক্তির আঘাতে মার্লো মারা যান, তাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও প্রিভি কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিল এবং মার্লো নিজের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও প্রিভি কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিল। কেউ কেউ মনে করেন মার্লোকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।[৫]
তথ্য সুত্র [সম্পাদনা]
- ↑ Robert A. Logan, Shakespeare's Marlowe (2007) p.4. "During Marlowe's lifetime, the popularity of his plays, Robert Greene's...remarks...including the designation "famous", and the many imitations of Tamburlaine suggest that he was for a brief time considered England's foremost dramatist."
- ↑ Marlowe, Christopher in Venn, J. & J. A., Alumni Cantabrigienses, Cambridge University Press, 10 vols, 1922–1958.
- ↑ "See especially the middle section in which the author shows how another Cambridge graduate, Thomas Preston makes his title character express his love in a popular play written around 1560 and compares that "clumsy" line with ''Doctor Faustus'' addressing Helen of Troy"। Wwnorton.com। সংগৃহীত 10 December 2011।
- ↑ For a full transcript, see Peter Farey's Marlowe page (Retrieved 31 March 2012).
- ↑ National Archives, Acts of the Privy Council. Meetings of the Privy Council, including details of those attending, are recorded and minuted for 16, 23, 25, 29 and the morning of 31 May, all of them taking place in the Star Chamber at Westminster. There is no record of any meeting on either 18 or 20 May, however, just a note of the warrant being issued on 18 May and the fact that Marlowe "entered his appearance for his indemnity therein" on the 20th.