ক্রিস্টেন স্টুয়ার্ট
| ক্রিস্টেন স্টুয়ার্ট | |
|---|---|
প্যারিসের কার্লটন হোটেলে, দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন চলচ্চিত্রের ফটোকলে স্টুয়ার্ট |
|
| জন্ম নাম | ক্রিস্টেন জেইমস স্টুয়ার্ট |
| জন্ম | এপ্রিল ৯, ১৯৯০ |
| জন্মস্থান | লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৯৯–বর্তমান |
| ওয়েবসাইট | |
ক্রিস্টেন জেইমস স্টুয়ার্ট (ইংরেজি: Kristen Jaymes Stewart) (জন্ম: ৯ এপ্রিল, ১৯৯০) একজন মার্কিন অভিনেত্রী। তিনি সবচেয়ে বেশি দ্য টোয়াইলাইট সাগা চলচ্চিত্র ধারাবাহিকে বেলা সোয়ান চরিত্রে অভিনয়ের জন্য। পাশাপাশি তিনি প্যানিক রুম, (২০০২), জাথুরা (২০০৫), ইন দ্য ল্যান্ড অফ উইমেন (২০০৭), দ্য মেসেঞ্জার (২০০৭), অ্যাডভেঞ্চারল্যান্ড (২০০৯), দ্য রানওয়েজ (২০১০) প্রভৃতি চলচ্চিত্রে অভিনয়ের জন্যও তিনি পরিচিত।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
ক্রিস্টেন স্টুয়ার্টের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে।[১][২][৩] তাঁর বাবা জন স্টুয়ার্ট ছিলেন একজন মঞ্চ ব্যবস্থাপক ও টেলিভিশন প্রযোজক, এবং তিনি ফক্স ব্রডকাস্টি কর্পোরেশনের জন্য কাজ করতেন।[৪] স্টুয়ার্টের মা, জুলস মান-স্টুয়ার্ট পেশায় ছিলেন একজন চিত্রনাট্য সুপারভাইজর। তাঁর জন্ম অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ডের, মারুচিডোরে।[৩][৫][৬][৭] ক্যামেরন স্টুয়ার্ট নামের ক্রিস্টনের একটি বড় ভাই রয়েছে।[৮] সপ্তম শ্রেণী পর্যন্ত স্টুয়ার্ট স্কুলে পড়াশোনা করতেন। এরপর হাই স্কুল পর্যন্ত তিনি স্কুল ছেড়ে আলাদাভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন।[৩][৯]
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
স্টুয়ার্ট বর্তমানে লস অ্যাঞ্জেলসের উডল্যান্ড হিলে বসবাস করছেন। তবে তিনি অস্ট্রেলিয়াতে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেছেন। এ বিষয়ে তিনি বলে, "আমি ইউনিভার্সিটি ও সিডনিতে পড়াশোনা করতে চাই। আমার মা সেখান থেকে পড়াশোনো করেছেন।"[১০] অভিনয়ের পাশাপাশি তিনি অদূর ভবিষ্যতে কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আশা রাখেন। এ বিষয়ে তাঁর ভাষ্য, "সাহিত্য পড়ার জন্য আমি কলেজে যেতে চাই। আমি একজন সাহিত্যকি হতে চাই। কিন্তু বর্তমানে আমি যা করছি তা আমি ভালোবাসলেও, এটি আমার সব চাওয়া নয়—বাকী জীবনটা একজন পেশাদার মিথ্যেবাদী হয়ে কাটিয়ে দেওয়া।"[১১] ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট উল্লেখ করেছিলেন যে, স্পিক চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি সেখানে তাঁর সহঅভিনেতা মাইকেল অ্যাঙ্গারানোর সাথে কিছুদিন প্রেমের সম্পর্ক চালিয়েছিলেন।[১২]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Kristen Stewart Biography – Yahoo! Movies. প্রকাশক: Movies.yahoo.com. April 9, 1990. http://movies.yahoo.com/movie/contributor/1807776250/bio। সংগৃহীত হয়েছে: January 2, 2010.
- ↑ According to the State of California. California Birth Index, 1905–1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. At Ancestry.com
- ↑ ৩.০ ৩.১ ৩.২ Kristen Stewart Interview, The Messengers – MoviesOnline. প্রকাশক: Moviesonline.ca. http://www.moviesonline.ca/movienews_11136.html। সংগৃহীত হয়েছে: January 2, 2010.
- ↑ Kristen Stewart - AskMen.com. প্রকাশক: AskMen.com<!. http://www.askmen.com/women/celeb_profiles_actress_60/96_kristen_stewart.html। সংগৃহীত হয়েছে: January 2, 2010.
- ↑ Larry Carroll (November 21, 2008). EXCLUSIVE: 'Twilight' Stars Kristen Stewart & Nikki Reed To Reunite, Play Men In Prison Film 'K-11'. প্রকাশক: MTV. http://moviesblog.mtv.com/2008/11/21/exclusive-twilight-stars-kristen-stewart-nikki-reed-to-reunite-play-men-in-prison-film-k-11/। সংগৃহীত হয়েছে: November 28, 2008.
- ↑ Jules Mann-Stewart
- ↑ Kristen Stewart Biography (1990–). প্রকাশক: Filmreference.com. http://www.filmreference.com/film/15/Kristen-Stewart.html। সংগৃহীত হয়েছে: January 2, 2010.
- ↑ Interview from. প্রকাশক: Portrait Magazine. http://www.portraitmagazine.net/archives/kristenstewart.html। সংগৃহীত হয়েছে: January 2, 2010.
- ↑ Dennis Hopper (October 1, 2009). Kristen Stewart. প্রকাশক: Interview. http://www.interviewmagazine.com/film/kristen-stewart-1/4/। সংগৃহীত হয়েছে: October 1, 2009.
- ↑ Lynn B.. Kristen Stewart Gets The "Message". প্রকাশক: A Girl's World. http://www.agirlsworld.com/rachel/hangin-with/kristenstewart.html। সংগৃহীত হয়েছে: January 2, 2009.
- ↑ The Vanities Girls. প্রকাশক: Vanity Fair. February 6, 2009. http://www.vanityfair.com/fame/features/2007/05/vanities_portfolio200705?slide=24#globalNav। সংগৃহীত হয়েছে: February 12, 2009.
- ↑ Ahlborn, Kate. Q&A: Twilight's Kristen Stewart | VF Daily. প্রকাশক: Vanity Fair. http://www.vanityfair.com/online/daily/2008/11/twilights-kirsten-stewart.html। সংগৃহীত হয়েছে: April 26, 2010.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ক্রিস্টেন স্টুয়ার্ট |
- অফিসিয়াল ওয়েবসাইট
- ক্রিস্টেন স্টুয়ার্ট at the Internet Movie Database
- ক্রিস্টেন স্টুয়ার্ট - টিভি ডট কম
- ক্রিস্টেন স্টুয়ার্ট - ইয়াহু মুভিজ
- Kristen Stewart's Changing Style - slideshow by Life magazine