ক্রিভি রিহ মেট্রো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ক্রিভয়ি রিগ মেট্রো থেকে ঘুরে এসেছে)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ক্রিভয়ি রিগ মেট্রো (ইউক্রেনীয় ভাষায়: Криворізький Швидкісний Tрамвай ক্র্যিভ়োরিজ়্ক্যিই শ্ভ়্যিদকিস্ন্যিই ত্রাম্ভ়াই) ইউক্রেনের ৮ম বৃহত্তম শহর এবং সম্ভবত গোটা পূর্ব ইউরোপের বৃহত্তম ইস্পাত শিল্প শহর ক্রিভি রিহকে (ইউক্রেনীয় ভাষায়: Кривий Ріг ক্র্যিভ়্যিই রিহ্) সেবা প্রদানকারী আংশিক ভূগর্ভস্থ রেল ব্যবস্থা। মোট ১৭.৭ কিমি দৈর্ঘ্যের ৬.৮ কিমি ভূগর্ভে অবস্থিত। ব্যবস্থাটিতে ১১টি স্টেশন আছে। বছরে এটি প্রায় ৪ কোটি যাত্রী পরিবহন করে।