ক্যারেক্টার এনকোডিং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ক্যারেক্টার এনকোডিং (ইংরেজি: Character encoding) বলতে এমন এক ধরনের সংকেত ব্যবস্থা বা কোডকে বোঝায়, যা কোন প্রদত্ত ক্যারেক্টার সেটের ক্যারেক্টারগুলিকে অন্য কোন কিছুর সাথে যেমন-স্বাভাবিক সংখ্যা, অক্টেট বা ইলেকট্রনিক পালসের সাথে সম্পর্কিত করে, যাতে কম্পিউটারে টেক্সট উপাত্ত সংরক্ষণ করতে এবং এগুলি টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সঞ্চারণে সুবিধা হয়। উদাহরণস্বরূপ মোর্স কোড-এ লাতিন বর্ণমালার বর্ণগুলিকে টেলিগ্রাফ চাবিকে দীর্ঘ ও স্বল্প সময় ধরে টেপার একেকটি ধারা হিসেবে এনকোড বা সংকেতায়িত করা হয়। আসকি ব্যবস্থায় লাতিন বর্ণ, অঙ্ক, ও অন্যান্য প্রতীককে পূর্ণসংখ্যা কিংবা ৭-বিট বাইনারি সংখ্যা হিসেবে সংকেতায়িত করা হয়।