ক্যাথরিন হেইগেল
| ক্যাথরিন হেইগেল | |
|---|---|
২০০৮-এ টুয়েন্টি সেভেন ড্রেসেস চলচ্চিত্রের প্রিমিয়ারে হেইগেল |
|
| জন্ম নাম | ক্যাথরিন মারি হেইগেল |
| জন্ম | নভেম্বর ২৪, ১৯৭৮ |
| জন্মস্থান | ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৯২–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | জশ কেলি (২০০৭–বর্তমান) |
ক্যাথরিন মারি হেইগেল (ইংরেজি ভাষায়: Katherine Marie Heigl - উচ্চারণ: ক্যাথ্রীন্ মারি হেইগেল্ বা /ˈhaɪɡəl/)[১] (জন্ম: ২৪ নভেম্বর, ১৯৭৮) একজন মার্কিন অভিনেত্রী। তিনি গ্রে'স অ্যাটানমি টিভি ধারাবাহিক ও নকড আপ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে তাঁর অভিনয়ের জন্য বেশি পরিচিত।
অভিনয়ে মনোনিবেশের পূর্বে হেইগেল ভিলহেলমিনা মডেলস-এ শিশু মডেল হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেন। তাঁর চলচ্চিত্র অভিষেক ঘটে দ্যাট নাইট চলচ্চিত্রের মাধ্যমে। গ্রে'স অ্যানাটমিতে আলোড়নজাগানো অভিনয়ের পূর্বে তিনি টেলিভিশন ধারাবাহিক রোজওয়েল ও চলচ্চিত্র মাই ফাদার দ্য হিরোতে অভিনয় করেন। পরবর্তী কয়েক বছরে হেইগেল ম্যাক্সিম, ভ্যানিটি ফেয়ার এবং কসমোপলিটানসহ প্রভৃতি প্রকাশনায় প্রচ্ছদ মডেল ও যৌনদেবী হিসেবে নিজেকে উপস্থাপন করেন।[২]
২০০৭ সালের ২৩ ডিসেম্বর, তিনি জশ কেলিকে বিয়ে করেন। তাঁদের বিয়েটি হয়েছিল যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের পার্ক সিটিতে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] জীবনী
[সম্পাদনা] প্রাথমিক জীবন ও পরিবার
হেইগেলের জন্ম ওয়াশিংটন ডি.সি.-তে। তাঁর মা ন্যান্সি পেশায় একজন ব্যক্তিগত ব্যবস্থাপক, এবং তাঁর বাবা পল হেইগেল একজন অর্থ ব্যবস্থাপক/হিসাবরক্ষক।[৩] হেইগেল জার্মান ও আইরিশ বংশদ্ভূত,[৪] এবং তিনি দ্য চার্চ অফ জেসাস খ্রাইস্ট অফ লেটার-ডে সেইন্টস-এর একজন সদস্য।[৫][৬][৭] হেইগেল তাঁর চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তাঁর ওপরের তিন জনের নাম যথাক্রমে, মেগ, জ্যাসন, ও হোল্ট।[৮] তাঁর পরিবার কানেক্টিকাট-এ স্থায়ী হওয়ার পূর্বে তাঁরা প্রথমে ভার্জিনিয়ায় ও পরবর্তীকালে ডেনভারে বসবাস করেছেন। কানেক্টিকাটের অবস্থাপন্ন শহর নিউ ক্যানন-এ তাঁদের পুরোনো ভিক্টোরিয়ান স্টাইলের একটি বড় বাড়ি আছে, যেখানে হেইগেল তাঁর শিশু বয়সের বেশিরভাগ সময় পার করেছেন।[৯]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ John Levesque (2005-05-15). Doubtful at first, Heigl now a believer in 'Roswell'. Seattle Post-Intelligencer. http://www.seattlepi.com/tv/tv1512.shtml। সংগৃহীত হয়েছে: 2008-04-28.
- ↑ Katherine Heigl. Katherine Heigl Biography. People.com. http://www.people.com/people/katherine_heigl/biography/0,,20037059_10,00.html। সংগৃহীত হয়েছে: 2009-08-14.
- ↑ "Katherine Heigl". Filmreference. http://www.filmreference.com/film/37/Katherine-Heigl.html। সংগৃহীত হয়েছে: 2008-04-06.
- ↑ Robin Lynch (July 2001). Interview. Entrevue (archived at kheigl.com). http://www.kheigl.com/print/entrevue072001/। সংগৃহীত হয়েছে: 2007-09-17.
- ↑ Interview. FHM. November 2004. http://www.kheigl.com/print/fhm112004/। সংগৃহীত হয়েছে: 2007-09-17.
- ↑ William Keck (May 2007). Katherine Heigl positively glows. USA Today. http://www.usatoday.com/life/people/2007-05-20-katherine-heigl_N.htm। সংগৃহীত হয়েছে: 2007-09-17.
- ↑ "Biography". Katherine Heigl Online: pp. 4. http://www.kheigl.com/biography/bio4.shtml। সংগৃহীত হয়েছে: 2007-09-17.
- ↑ Chrissy Iley (2008-03-30). "Katherine Heigl: from Grey's Anatomy to 27 Dresses". Sunday Times. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/tv_and_radio/article3620847.ece। সংগৃহীত হয়েছে: 2008-03-30.
- ↑ Levesque (2000-05-15). "Doubtful at first, Heigl now a believer in 'Roswell'". nwsource.com. http://www.seattlepi.com/tv/tv1512.shtml?rand=57179.11। সংগৃহীত হয়েছে: 2007-12-10.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ক্যাথরিন হেইগেল |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ক্যাথরিন হেইগেল |