কোস্টা রিকার রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


কোস্টা রিকাতে একটি গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি যুগপৎ রাষ্ট্র ও সরকারের প্রধান। দেশটিতে একটি এককাক্ষিক আইনসভা বিদ্যমান যার সদস্যসংখ্যা ৫৭। ভোটাধিকার ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত। বর্তমান সংবধানটি ১৯৪৯ সালের ৯ই নভেম্বর গৃহীত হয়। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়।