কোলিমা নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কোলিমা নদী | |
|---|---|
|
|
|
| অববাহিকার দেশ | রাশিয়া |
| দৈর্ঘ্য | ২,১২৯ কিমি |
| গড় পানি প্রবাহ | 3,800 m³/s (near mouth) |
| অববাহিকার ক্ষেত্রফল | 644,000 km² |
কোলিমা নদী (রুশ ভাষায়: Колыма́) রাশিয়ার সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের একটি নদী। এটি কোলিয়া পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে প্রথমে উত্তর দিকে এবং পরে উত্তর-পূর্ব দিকে ১,৭৮৬ কিলোমিটার প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের বাহু পূর্ব সাইবেরীয় সাগরের কোলিমা উপসাগরে পতিত হয়েছে। উচ্চভূমি অঞ্চলে নদীটি খরস্রোতা এবং এর উপর অনেকগুলি জলপ্রপাত আছে। নিম্নভূমিতে এসে নদীটি প্রশস্ত হয়েছে এবং একটি সমতল, জলাময় সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের বরফমুক্ত ঋতুতে নদীটির নিম্নভূমি অংশটি নাব্য থাকে। নদীর উপরের অংশে কোলিমা স্বর্ণক্ষেত্রগুলি অবস্থিত।