কোলাঘাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোলাঘাট
—  শহর  —
কোলাঘাট
Location of কোলাঘাট
in West Bengal and ভারত
স্থানাঙ্ক 22°26′N 87°52′E / 22.43°N 87.87°E / 22.43; 87.87
দেশ  ভারত
রাজ্য West Bengal
জেলা পূর্ব মেদিনীপুর
লোকসভা কেন্দ্র তমলুক
বিধানসভা ক্ষেত্র পাঁশকুড়া পূর্ব
জনসংখ্যা  (২০০১)
সময় অঞ্চল আইএসটি (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইট purbamedinipur.gov.in/

কোলাঘাট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সেন্সাস টাউন। এই শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। কোলাঘাট পাঁশকুড়া-২ ব্লকের সদর। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

কোলাঘাট শহর রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। নদীর তীরে একটি জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র রয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে এখানে প্রচুর জনসমাগম হয়। কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্যও বিখ্যাত।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] ভূগোল

কোলাঘাট 22°26′N 87°52′E / 22.43°N 87.87°E / 22.43; 87.87 অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত।[১] শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত।[২] পাঁশকুড়া-২ ব্লকের সদর কোলাঘাট।[৩] শহরটি কোলাঘাট থানার অধীনে রয়েছে।[২]

[সম্পাদনা] জনপরিসংখ্যান

২০০১ সালের ভারতের জনগণনার হিসাব অনুযায়ী,[৪] কোলাঘাটের জনসংখ্যা ২৩,৭০৭। এর মধ্যে ৫১% পুরুষ ও ৪৯% নারী। কোলাঘাটের গড় সাক্ষরতার হার ৭১%। এই হার জাতীয় হারের (৫৯.৯%) তুলনায় অনেকটাই বেশি। পুরুষ সাক্ষরতার হার ৭৮% ও নারী সাক্ষরতার হার ৬৪%। কোলাঘাটের জনসংখ্যার ১১% ছয় বছর বা তার কম বয়সী।

[সম্পাদনা] অর্থনীতি

পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ কোলাঘাটে একটি ৬ X ২১০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র চালায়। এটিই এখানকার বৃহত্তম রাষ্ট্রীয় শিল্পোদ্যোগ।[৫]

[সম্পাদনা] পরিবহণ

কোলাঘাট স্বর্ণ চতুর্ভূজের উপর অবস্থিত। এই শহর ডানকুনি থেকে ৫৪.৪ কিলোমিটার ও খড়গপুর থেকে ৬০.৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।[৬]

[সম্পাদনা] শিক্ষা

১৯৯৮ সালে কোলাঘাটে "কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট" স্থাপিত হয়।[৭]

[সম্পাদনা] তথ্যসূত্র

<

  1. Yahoo maps location of Kolaghat. প্রকাশক: Yahoo maps. http://maps.yahoo.com/#mvt=m&lat=22.430059&lon=87.868439&zoom=14&q1=Kolaghat। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  2. ২.০ ২.১ District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001. প্রকাশক: Census of India, Directorate of Census Operations, West Bengal. http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  3. Contact details of Block Development Officers. Purba Medinipur district. প্রকাশক: Panchayats and Rural Development Department, Government of West Bengal. http://wbdemo5.nic.in/html/asp/bdo_contact.asp?cd=EE। সংগৃহীত হয়েছে: 2008-12-27. 
  4. Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional). প্রকাশক: Census Commission of India. Archived from the original on 2004-06-16. http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: 2008-11-01. 
  5. kolaghat Thermal Power Plant
  6. National Highway Authority of India
  7. College of Engineering and Management, Kolaghat

টেমপ্লেট:Purba Medinipur District

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ