কোমোরোসের সামরিক বাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


কোমোরোসের সামরিক বাহিনীর নাম Armée nationale de développement বা আর্মে নাসিওনাল দ্য দেভেলপমঁ। এটিতে একটি ক্ষুদ্র স্থলসেনাবাহিনী, ৫০০ সদস্যবিশিষ্ট পুলিশ বাহিনী এবং ৫০০ সদস্যবিশিষ্ট প্রতিরক্ষা বাহিনী আছে। ফ্রান্স কোমোরোসের নৌ প্রতিরক্ষা প্রদান করে, সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় এবং আকাশপথ নজরদারির কাজ করে। কোমোরোস সরকারের অনুরোধে এখানে ফ্রান্সের একটি ছোট সামরিক দলের ঘাঁটি আছে।