কেন টম্পসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| কেনেথ লেন টম্পসন | |
|---|---|
ডেনিস রিচির সাথে টম্পসন (বামে) . |
|
| জন্ম | ফেব্রুয়ারি ৪, ১৯৪৩ নিউ অরলিন্স, লুইজিয়ানা, যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | আমেরিকান |
| ক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
| প্রতিষ্ঠান | বেল ল্যাবস Entrisphere, Inc গুগল |
| প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
| যেজন্য পরিচিত | ইউনিক্স B (programming language) Belle (chess machine) UTF-8 Endgame tablebase |
| উল্লেখযোগ্য পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৮৩ ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯৮ Tsutomu Kanai Award |
কেনেথ লেন টম্পসন(জন্ম ফেব্রুয়ারি ৪ ১৯৪৩), সাধারণভাবে কেন টম্পসন হিসাবে পরিচিত, কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব। সি প্রোগ্রামিং ভাষা এবং ইউনিক্স ও বেল গবেষণাগারের পরিকল্পনা ৯ অপারেটিং সিস্টেম এর অগ্রগতিতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। কম্পিউটার সমাজে তাঁকে ছোট্ট করে কেন ডাকা হয়। ডেনিস রিচি'র সাথে তাঁকেও বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলির অন্যতম(২০০৬ পর্যন্তও) সি -এর একজন স্রষ্টা হিসাবে সম্মান জানানো হয়। ১৯৮৩ সালে তিনি রিচির সাথে যুগ্মভাবে টুরিং পুরস্কার অর্জন করেন।
শিক্ষাজীবন [সম্পাদনা]
টম্পসন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ১৯৬৫ সালে ব্যাচেলর্স ডিগ্রি এবং ১৯৬৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
