কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি চিত্র:
1. মস্তিষ্ক
2. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
    (মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড)
3. সুষুম্নাকাণ্ড

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (ইংরেজি ভাষায়: Central nervous system, সংক্ষেপে CNS) স্নায়ুতন্ত্রের একটি অংশ যা বহুকোষীয় জীবের সমস্ত অংশের কার্যক্রম পরিচালনা করে। মেরুদণ্ডী প্রাণীসমূহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মেনিনজেস নামক পর্দায় আবৃত থাকে। স্নায়ুতন্ত্রের বেশির ভাগ অংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত। এটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। প্রান্তিক স্নায়ুতন্ত্রের সাথে মিলে এটি আচরণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেহের পশ্চাৎ গহ্বরে অবস্থান করে। মস্তিষ্ক ক্রেনিয়াল বা খুলি গহ্বরে এবং সুষুম্নাকান্ড মেরুদণ্ডীয় গহ্বরে অবস্থান করে। মাথার খুলি মস্তিষ্ককে এবং মেরুদণ্ড সুষুম্নাকাণ্ডের সুরক্ষা দেয়। [১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Maton, Anthea; Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1993). Human Biology and Health. প্রকাশক: Prentice Hall. (Englewood Cliffs, New Jersey, USA). pp. 132–144. আইএসবিএন 0-13-981176-1. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ