কেইনান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেইনান
كنعان

২০১০ সালে কেইনান
প্রাথমিক তথ্যাদি
জন্ম নাম কেইনান অ্যাবদি ওয়ারসামি
জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৭৮ (1978-02-01) (বয়স ৩৪)
মোগাদিশু, সোমালিয়া
উদ্ভব টরোন্টো, ওন্টারিও, কানাডা
ধরন হিপ হপ, ওয়ার্ল্ড মিউজিক
পেশা সুরকার, কবি, র‌্যাপার, গায়ক
বাদ্যযন্ত্র গিটার, পারকিউশন, ভোকাল
কার্যকাল ২০০১–কণ্ঠশিল্পী
লেবেল এঅ্যান্ডএম/অক্টোন, বিএমজি মিউজিক, ওয়ারাসি রেকর্ডস, নিজস্ব বা স্বাধীন
সহযোগী শিল্পী শাদ হিউগো, মোস ডেফ, তালিব কেউয়েলি, ড্যামিয়ান মার্লে, ডেড প্রেজ, কির্ক হ্যামেট, চুব রক, নাস, অ্যাডাম লেভিন, নেলি ফুরটাডো, আমাদু ও মারিয়াম, ওয়েল, উইল.আই.অ্যাম, ডেভিড বিসবাল
ওয়েবসাইট knaanmusic.com

কেইনান[১] (সোমালি: Keynaan Aabdi Warsame; আরবি ভাষায়: كنعان عبدي ورسمه) (জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৭৮[২]) একজন সোমালি-কানাডীয় কবি, র‌্যাপার, কন্ঠশিল্পী, গীতিকার, ও যন্ত্রবাদক। তাঁর পুরো নাম কেইনান অ্যাবদি ওয়ারসামি

[সম্পাদনা] প্রাথমিক জীবন

কেইনানের জন্ম সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে।[৩] তিনি তাঁর শৈশব মোগাদিশুতেই কাটিয়েছেন।[৪] ১৯৯১ সালে শুরু হওয়া সোমালি গৃহযুদ্ধের সময়ও তিনি মোগাদিশুতেই ছিলেন। কেইনানের খালা মাগুল সোমালির একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। কেইনানের দাদা হাজি মোহামেদ ছিলেন একজন কবি। তিনি একজন মুসলিম,[৫] এবং সোমালি ভাষায় তাঁর নাম কেইনান অর্থ হচ্ছে ‘ভ্রমণকারী’। ছোট বেলা থেকেই হিপ হপ সঙ্গীত শুনে অভ্যস্ত। তাঁর বাবা সেসময় যুক্তরাষ্ট্র থেকে তাঁর জন্য এ ধরনের রেকর্ড পাঠাতেন। কেইনানের বয়স যখন ১৩, তখন তাঁর মা ও বড় ভাই লিবান ও ছোট দুই বোন নাকিমো ও সেগালের সাথে নিউ ইয়র্ক সিটিতে চলে যান, এবং সেখানে থাকা তাঁদের আত্মীয়দের সাথে যোগ দেন। সেখান থেকে পরবর্তীতে তাঁরা কানাডোর টরোন্টোতে চলে যান।[৬] সেখানে একটি বড় সোমালি জনগোষ্ঠী বাস করে এবং এখনও তাঁরা সেখানেই বাস করেন।[৭]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Carter Flinn, Sue (13 October 2005). War & Beats: Somali-born hip-hop artist K'naan wants his music to have purpose.. প্রকাশক: The Coast. http://www.thecoast.ca/Articles-i-2005-10-13-99147.112113_War_Beats.html। সংগৃহীত হয়েছে: 2008-05-04. 
  2. 2007 ESOL Project
  3. Beautiful Dreamer
  4. http://www.npr.org/templates/story/story.php?storyId=98957087
  5. McKinnon, Matthew (30 June 2005). Kicking Up Dust / The remarkable hip-hop odyssey of Toronto’s K’naan. প্রকাশক: CBC News. http://www.cbc.ca/arts/music/knaan.html। সংগৃহীত হয়েছে: 30 May 2010. 
  6. Cowie. F, Del."The Beautiful Struggle", Exclaim!, February 2009.
  7. Egere-Cooper, Matilda (2006-05-30). K'Naan: Rapping about War. প্রকাশক: The Independent. http://enjoyment.independent.co.uk/music/features/article1146063.ece। সংগৃহীত হয়েছে: 2007-05-14. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ