কুর্চি
| কুর্চি | |
|---|---|
| Alyxia oliviformis | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Eudicots |
| (unranked): | Asterids |
| বর্গ: | Gentianales |
| পরিবার: | Apocynaceae Juss. |
| গোষ্ঠীর ধরন | |
| Apocynum L. |
|
| Genera | |
| প্রতিশব্দ | |
কুর্চি ক্ষুদ্র পত্রমোচী বৃক্ষ। Apocynaceae পরিবারের এই গাছের বৈজ্ঞানিক নাম Holarrhena antidysenterica। কুর্চির কান্ড সরল, উন্নত এবং শীর্ষ অজস্র উর্দ্ধমুখী শাখায় ডিম্বাকৃতি, কখনোবা এলোমেলো। বাকল অমসৃণ, হালকা ধূসর। শীতের শেষে পাতা ঝরে গেলেও বসন্তের শেষে এই শূন্যতা কচি পাতায় ভরে উঠে। পাতা লম্ব-ডিম্বাকৃতি, মসৃণ আর বিন্যাস হয় বিপ্রতীপ। কুর্চির স্বাভাবিক উচ্চতা ১০-২০ ফুট, কিন্তু ২-৪ ফুট উঁচু গাছেও অনেক সময় মুকুল ধরে। কুর্চির অতিরিক্ত বৈশিষ্ট্য হলো সারা বর্ষা ধরে কয়েকবার প্রস্ফুটন।[১]
কুর্চি-মঞ্জরীতে ফুলের সংখ্যা কম হলেও বিক্ষিপ্ত মঞ্জরী সংখ্যা অজস্র। ফুল রঙ্গন ফুলের মতো, নিচের অংশ নলাকৃতি এবং উপর মুক্ত পাপড়িতে ছড়ানো। ৫টি পাপড়ির মুক্ত অংশ ঈষৎ বাঁকানো, বর্ণ দুধসাদা এবং তীব্র সুগন্ধী কিন্তু মধুর। গোত্রীয় বৈশিষ্ট্যের রীতি অনুযায়ী পরাগচক্র দলের গভীরে অদৃশ্য। দুটি গর্ভকেশর প্রায় মুক্ত এবং এজন্য একই ফুল থেকে দুটি ফল জন্মে। এই সজোড় ফল দুটি সরু, লম্বা এবং বীজ বহু সংখ্যক, রোমশ ও ঘনবাদামী। বাতাসে বীজ ছড়ায়।[১]
কুর্চি ভেষজগুণে সমৃদ্ধ। ফুল, ফল, বাকল সবই আমাশয়ের ঔষধ।[১]
তথ্যসুত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ শ্যামলী নিসর্গ, দ্বিজেন শর্মা; বাংলা একাডেমী, ঢাকা থেকে প্রকাশিত। সংগ্রহের তারিখ: ৬ মার্চ ২০১২।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |