কুনো ব্যাঙ
| কুনোব্যাঙ | |
|---|---|
| কুনোব্যাঙ, সিঙ্গাপুর | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Amphibia |
| বর্গ: | Anura |
| পরিবার: | Bufonidae |
| গণ: | Bufo |
| প্রজাতি: | B. melanostictus |
| দ্বিপদী নাম | |
| Bufo melanostictus (Schneider, 1799) |
|
| প্রতিশব্দ | |
|
Bufo bengalensis (Daudin, 1802) |
|
কুনোব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Bufo melanostictus, সম্প্রতি নামকরণ হয়েছে Duttaphrynus melanostictus) (ইংরেজি: Asian Common Toad) Bufonidae (বুফোনিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Bufo (বুফো) গণের এক প্রজাতির অতি পরিচিত একটি ব্যাঙ। ভারত ও বাংলাদেশ ছাড়াও দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে প্রজাতিটি দেখা যায়। বাড়ির আনাচেকানাচে সর্বত্রই এদের দেখা যায়। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১]
এরা সাধারণত রাতের বেলা বের হয়। দিনের বেলা ঘরের কোনে অথবা দেয়ালের ফাঁকা জায়গা অথবা মাটির গর্তে বাস করে। তাই এদের কুনো ব্যাঙ বলা হয়। এরা মেরুদন্ডী প্রাণী। এরা সাধারণত পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এদের গায়ে আচিলের মত ছোট ছোট অনেক দাগ থাকে। এর সাহায্যে এদের সহজেই চেনা যায়। শীতকালে এরা শীত নিদ্রায় চলে যায়।
পরিচ্ছেদসমূহ |
স্বভাব ও বাসস্থান [সম্পাদনা]
কুনোব্যাং এমন একটি প্রাণী যা দিনে ছয় মাস ঘুমাতে পারে একটানা
প্রজনন [সম্পাদনা]
বর্ষাকাল এদের প্রজনন কাল। যখন বৃষ্টি শুরু হয় তখন এরা তাদের সঙ্গিনীর খোঁজ শুরু করে। তারপর স্ত্রী ব্যাঙের সাথে পুরুষ ব্যাঙের সঙ্গম হয়। এদের বহি নিষেক ঘটে অর্থাৎ শুক্রানু ও ডিম্বানু দেহের বাহিরে মিলিত হয়। স্ত্রী ব্যাঙ প্রায় ৩০,০০০ ডিম্বানু ছাড়ে।
তথ্যসুত্র [সম্পাদনা]
- ↑ Duttaphrynus melanostictus, The IUCN Red List of Threatened Species এ কুনোব্যাঙ বিষয়ক পাতা।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: কুনো ব্যাঙ |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কুনোব্যাঙ |