কুট্টুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুঃসাহসী টিন‌টিন কমিক সিরিজের নায়ক টিনটিনের পোষা কুকুর কুট্টুস । টিনটিন সিরিজের সব অভিযানেই সার্বক্ষনিক সঙ্গি হিসেবে টিনটিনের সাথে কুট্টুসকে দেখা যায় । অনেক গল্পেই টিনটিন ও কুট্টুস এই দুইয়ের মধ্যে একজন অপরজনের জীবন রক্ষা করে । সারা দেহ ধবধবে সাদা লোমে ঢাকা কুট্টুস ফক্স টেরিয়ার জাতের কুকুর । কমিকে কুট্টূসকে প্রায়ই অনেক কিছু চিন্তা করতে দেখা যায়, অধিকাংশই রসিকতা পূর্ণ মন্তব্য, যা বেলুন-আঊট বা ক্লাঊডের মাধ্যমে দেখান হয় । কুট্টুস বাস্তুবিক পক্ষে কোন কথা না বল্লেও, টিনটিনের সাথে মনের ভাব প্রকাশে কখনোই খুব একটা সমস্যা হয় না । আকারে ছোটোখাটো হলেও কুট্টুস খুব সাহসী, প্রায়ই গল্পের খল চরিত্র গুলোকে পায়ে কামড়ে দিয়ে সঙ্কটময় পরিস্থিতিতে টিনটিন কে সাহায্য করে । তবে কুট্টুস মাকড়শা ভয় পায় ।