কুইবেক সিটি–উইন্ডসর করিডোর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
১১৫০ কিলোমিটার দীর্ঘ কুইবেক সিটি–উইন্ডসর করিডোর (ইংরেজি: Quebec City-Windsor Corridor) কানাডার সবচয়ে ঘনবসতিপূর্ণ ও সবচেয়ে বেশি শিল্পায়িত অঞ্চল। এখানে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি লোক বাস করে, যা কানাডার মোট জনসংখ্যার ৫৬.৮% (২০০১ সালের আদমশুমারি অনুযায়ী)। এই করিডোরে কানাডার সবচেয়ে বড় চারটি শহরের তিনটি (মন্ট্রিল, অটোয়া এবং টরন্টো) অবস্থিত। কানাডার অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের উপর প্রভাব বিবেচনায় এই করিডোরটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন-ওয়াশিংটন করিডোরের সাথে তুলনীয়।
করিডোরটি উত্তর-পূর্বে কেবেক প্রদেশের কেবেক সিটি থেকে দক্ষিণ-পশ্চিমে অন্টারিও প্রদেশের উইন্ডসর শহর পর্যন্ত বিস্তৃত। করিডোরটি সেন্ট লরেন্স নদী, ওন্টারিও হ্রদ এবং ইরি হ্রদের উত্তরে অবস্থিত।