কিরা নাইটলি
| কিরা নাইটলি | |
|---|---|
২০০৫ সালে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ নাইটলি |
|
| জন্ম নাম | কিরা ক্রিস্টিনা নাইটলি |
| জন্ম | ২৬ মার্চ ১৯৮৫ |
| জন্মস্থান | টেডিংটন, লন্ডন, ইংল্যান্ড |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৯৮–বর্তমান |
কিরা ক্রিস্টিনা নাইটলি (ইংরেজি ভাষায়: Keira Christina Knightley — উচ্চারণ: কীরা নাইট্লি[১]) (জন্ম: ২৬ মার্চ, ১৯৮৫) একজন ইংরেজ[২] চলচ্চিত্র অভিনেত্রী। তিনি শিশু হিসেবে তাঁর চলচ্চিত্রজীবন শুরু করেন এবং আন্তর্জাতিক আলোচনায় ফিরে আসেন ২০০৩ সালে; চলচ্চিত্র বেন্ড ইট লাইক বেকহ্যাম ও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ত্রয়ী-তে অভিনয়ের জন্য।
কিরা নাইটলি হলিউডের জেন অস্টিনের উপন্যাস প্রাইড এন্ড প্রেজুডিস-এর ২০০৫ সালের চলচ্চিত্ররূপে এলিজাবেথ ব্যানেট চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। দুই বছর পরে অ্যাটয়েনমেন্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পুনরায় সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হন, সেই সাথে মূল চরিত্রে অভিনয়কৃত সেরা অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কারের জন্যও মনোনীত হন।
২০০৮ সালে ফোর্বস ঘোষণা করে যে, নাইটলি হলিউডের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকৃত অভিনেত্রী (ক্যামেরন ডায়াজের পরে)। ঘোষণায় বলা হয় তিনি ২০০৭ সালে ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। সবচেয়ে উপার্জনকৃতদের ঐ তালিকায় তিনি ছিলেন একমাত্র অ-মার্কিন ব্যক্তিত্ব।[৩][৪][৫]
[সম্পাদনা] প্রাথমিক জীবন
নাইনলির জন্ম ইংল্যান্ডের বৃহত্তর লন্ডনের টেডিংটন-এ। তাঁর মা শারম্যান ম্যাকডোনাল্ড ছিলেন একজন পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, এবং তাঁর বাবা উইল নাইটলি ছিলেন মঞ্চ ও টেলিভিশন নাট্যাভিনেতা। নাইটলির বাবা ইংরেজ, এবং মা স্কটিশ ও সেই সাথে ওয়েলস বংশদ্ভূত। কালেব নামে নাইটলির একটি বড় ভাই আছে, ১৯৭৯ সালে যাঁর জন্ম হয়েছিলো। নাইটলি তাঁর জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন লন্ডনের রিচমন্ডে। পড়াশোনা করেছেন টেডিংটন বিদ্যালয় ও এশার কলেজে।[৬]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ কিরা নাইটলি উচ্চারণ দেখুন।
- ↑ ফোলে, জ্যাক দ্য জ্যাকেট; কিরা নাইটলি প্রশ্ন ও উত্তর ইন্ডিলন্ডন; ২৫ আগস্ট, ২০০৮।
- ↑ দ্য প্রেস অ্যাসোসিয়েশন (২৪ জুলাই, ২০০৮) ডায়াজ সবচেয়ে উপার্জনকৃত হলিউড অভিনেত্রী। সমারসেট কাউন্ট্রি গ্যাজেট; ২৪ অক্টোবর, ২০০৮।
- ↑ এলসওর্থ, ক্যাথরিন (২৪ জুলাই, ২০০৮) কিরা নাইটলি হলিউডের সবচেয়ে বেশি উপার্জনকৃত ব্রিটিশ অভিনেত্রী দ্য টেলিগ্রাফ; ২০ অক্টোবর, ২০০৮।
- ↑ জেন ম্যাকডানেল (১১ সেপ্টেম্বর, ২০০৮) উইলি স্মিথ, মাইক মায়ারস সবচেয়ে বেশি উপার্জনকারী দ্য গ্যাজেট; ২০ অক্টোবর, ২০০৮।
- ↑ ইউটিশি, জো (২০ জুন, ২০০৮) ওয়েলস বংশদ্ভূত কিরা নাইটলি এবং পাইরেটস-এর পর জীবনধারা রোটেন টম্যাটোস; ২০ অক্টোবর, ২০০৮।
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কিরা নাইটলি |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: কিরা নাইটলি |