কাশ্মীর ভূমিকম্প ২০০৫
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| তারিখ | ৮ অক্টোবর, ২০০৫ |
|---|---|
| মাত্রা | ৭.৬ Mw |
| ভূ-গভীরতা | ১০ কিলোমিটার |
| উপকেন্দ্রের অবস্থান | মুজাফফরাবাদ, এজেকে |
| দেশ/ আক্রান্ত অঞ্চল |
|
| হতাহতের পরিমাণ |
মৃতের সংখ্যা ৭৪,৫০০+ (মৃতের সংখ্যানুযায়ী সর্বকালের ১৪তম বৃহৎ ভূমিকম্প) আহতের সংখ্যা ১,০৬,০০০+ |
কাশ্মির ভূমিকম্প ২০০৫ হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে এবং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুজাফফরাবাদ শহরে সংঘটিত একটি ভূমিকম্প। ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানের স্থানীয় সময় ৮টা ৫২ মিনিট ও ৩৭ সেকেন্ডে (গ্রিনিচ মান সময়: ০৩:৫২:৩৭) ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৭.৬, যা ১৯০৬ সালে সান ফ্রান্সিসকো, ও ২০০১ সালে গুজরাটে সংঘটিত প্রলয়ংকারী ভূমিকম্পের সমান। এ বছরের ৮ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাব অনুসারে এ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৭৯,০০০, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা আরো প্রায় ১,৪০০, এবং আফগানিস্তানে ৪ জন। এছাড়া হতাহতের ঘটনা ছাড়াও এই ভূমিকম্পের ফলে বিশাল পরিমাণ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়।
তথ্যসূত্র [সম্পাদনা]
- "A crisis of neglect". (6 November 2005). New Sunday Times, p. 18.
- "Pneumonia hits Pakistan quake zone". (8 November 2005). New Straits Times, p. 6.
- "Quake death toll now 87,350". (29 November 2005). New Straits Times, p. 6.