কালো বিড়াল
কালো বিড়াল একটি বিড়াল সম্বন্ধীয় বিষয় যা কালো পশমের সাথে তুলনীয়। অনেক সংস্কৃতিতে কালো বিড়ালকে সৌভাগ্য বা মন্দ ভাগ্য হিসেবে বিবেচনা করা হয়। এটা একটি গোত্র বোঝায় না, বরঞ্চ এক বা একাধিক নির্দিষ্ট গোত্রের বিড়ালের মিশ্রণকে বোঝায়। বোম্বে যা তার চিকন কালো পশমের জন্য বিখ্যাত হলো এক জাতের ব্ল্যাক ক্যাট বা কালো বিড়াল। সম্পূর্ণ কালো বিড়াল পুরুষ ও মহিলা হতে পারে সমানভাবেই।
সূচিপত্র |
[সম্পাদনা] কুসংস্কার
কালো বিড়ালের অর্থ সংস্কৃতি থেকে সংস্কৃতিতে পরিবর্তিত হয়। ব্রিটেনে ব্ল্যাক ক্যাট মানে হলো সৌভাগ্যের প্রতীক। স্কটিশ বিশ্বাস হলো যে ঘরে অদ্ভুত কালো বিড়াল আগমন উন্নতির প্রতীক। আরো বিশ্বাস করা হয় যে মহিলার একটি কালো বিড়াল থাকবে তার অনেক পাণীপ্রার্থী হবে।[১] যাইহোক পশ্চিমা সংস্কৃতিতে কালো বিড়ালকে দেখা হয় খারাপ লক্ষণ হিসেবে যা মানে ডাইনী বা শয়তানের পরিচিত ব্যাক্তিতে পরিণত হওয়া। অন্যান্য সংস্কৃতিতে একে খারাপ ভাগ্যের লক্ষণ হিসেবে দেখা হয়। জুয়াড়িদের দুনিয়া কালো বিড়ালকে ভয় পায়। তারা মনে করে যদি বাড়ি থেকে বেরুবার সময় ক্যাসিনোতে যাওয়ার রাস্তায় কালো বিড়াল দেখা যায় তবে বাড়ি ফিরে যাওয়াই উত্তম। বেশির ভাগ জুয়াড়িই মনে করে কালো বিড়াল মানে মন্দ ভাগ্য।[২] লোককথায় দেখা যায় কালো বিড়াল মানুষের রূপ ধারণ করে গোয়েন্দা গিরি করতে পারে ডাইনী, শয়তান বা দানবের পক্ষে। এজন্য মধ্যযুগে কালো বিড়াল হত্যা করা হত বিপুল পরিমাণে। পরবর্তীতে তাই দেখা যায় ইদুরের বংশ বিস্তার ও ব্ল্যাক প্লেগ রোগের প্রাদুর্ভাব।[৩] ইংল্যান্ডে তেমন বিপুল পরিমাণে শয়তান বিড়াল মারা হয় নি বা তাদের আগুনে পোড়ানোর উৎসব করা হয় নি মধ্য গ্রীষ্মে যেমনটা করা হয়েছিল সারা ইউরোপে।[৪]
কালো বিড়ালের অতিপ্রাকৃতিক ক্ষমতাকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে দেখা হয় জাহাজে। তাই জাহাজে জাহাজ বিড়াল রাখা হয়। জেলের বউরা তাদের বাসায় কালো বিড়াল পোষে তাদের স্বামীর যাতে কোন ক্ষতি না হয় সে জন্য।
[সম্পাদনা] গান
- ব্ল্যাক ক্যাট নামের গান বিলবোর্ডের ১ম স্থানে উঠে আসে যা গেয়েছিলেন জ্যানেট জ্যাকসন।
- ব্ল্যাক ক্যাট একটি জনপ্রিয় রাশিয়ান গান যা গেয়েছিলেন ইউরি সোলস্কি ও মিখাইল তানিচ।[৫]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Black Cat Myths. প্রকাশক: NBC Universal. 2000. http://www.petside.com/the-sidewalk/black-cat-myths.php। সংগৃহীত হয়েছে: 2009-11-29.
- ↑ Bad Luck Spells. প্রকাশক: Casino Superstitions. http://www.casinosuperstitions.com/bad-luck-spells.htm। সংগৃহীত হয়েছে: 2010-07-19.
- ↑ "The Black Death and how it changed Europe"
- ↑ A Dictionary of English Folklore. প্রকাশক: Oxford University Press. 2000. http://www.oxfordreference.com/views/ENTRY.html?subview=Main&entry=t71.e150। সংগৃহীত হয়েছে: 2009-11-25.
- ↑ Black cat. English translation
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Black cat |