কালিবক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালিবক
কলকাতায়
সংরক্ষণ অবস্থা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Pelecaniformes
পরিবার: Ardeidae
গণ: Ixobrychus
প্রজাতি: I. flavicollis
দ্বিপদী নাম
Ixobrychus flavicollis
(Latham, 1790)

কালিবক (বৈজ্ঞানিক নাম: Dupetor flavicollis) এক জাঁতের ছোট বক। দারুণ কুশলী এই বক বুদ্ধিমান-চতুর ও মাছ-ব্যাঙ শিকারে তুখোড়। স্থির, নিশ্চল থাকতে পারদর্শী এরা। [১]

পরিচ্ছেদসমূহ

আকার [সম্পাদনা]

in flight in Kolkata, West Bengal, India.
Verbreitungsgebiet der Schwarzdommel

মাপ ৫৮ সেন্টিমিটার। মাথার তালু এদের চকচকে স্লেট রঙের। এই রংটি ঘাড়-গলার উপরিভাগ হয়ে সারা পিঠে ছড়িয়ে গেছে কালো রং হয়ে। গলার তলা দিয়ে কমলাটে-নীল চওড়া একটা রেখা ঘাড়ের পাশ দিয়ে বুক অবধি নেমে এসেছে। বুকে খাড়া খাড়া কালচে টান। ঠোঁট লালছে ধূসর। পা ও পায়ের পাতা ঘন বাদামি।[১]

খাদ্য [সম্পাদনা]

মাছ, ব্যাঙ,ছোট জলসাপ, পোকা-পতঙ্গ। ঘাসফড়িং এদের অতি প্রিয় খাদ্য।[১]

স্বভাব [সম্পাদনা]

কালিবক সাধারণত ঊষা ও গোধূলি বেলায় শিকার করতে বের হয়। ফুটফুটে জোছনা রাতেও শিকার করতে বের হয়।[১]

গ্যালারি [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ বকের নাম কালিবক, শরীফ খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০২-১১-২০১২ খ্রিস্টাব্দ।